সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ঈদুল আযহার দিন পশু কোরবানীর পর পরবর্তী ১০ ঘন্টার মধ্যে নগরীর অলিগলি থেকে পশুর বর্জ্য ও আবর্জনা সংগ্রহ করে দুটি ট্রেন্সিং গ্রাউন্ডে ডাম্পিং করতে হবে। এ কাজ কোন ধরণের গাফিলতি বা অবহেলা কাম্য নয়। এ লক্ষ্যে বর্জ্য ব্যবস্থাপনা স্ট্যান্ডিং কমিটি, পরিচ্ছন্ন বিভাগ, বিদ্যুৎ উপবিভাগ, যান্ত্রিক শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে আলোচনা ও পরামর্শ করে করণীয় গৃহীত হয়েছে। কোরবানীর পশুর বর্জ্য দ্রুততম সময়ের মধ্যে অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে সব ধরণের প্রস্তুতি গ্রহণ ও ব্যবস্থাপনাগত বিন্ন্যাস নিশ্চিত করার জন্য তিনি কর্পোরেশনের সকল বিভাগকে নির্দেশ দেন।
তিনি গতকাল (৮ জুলাই বৃহস্পতিবার) বিকেলে চসিকের অস্থায়ী কার্যালয়ের তাঁর অফিস কক্ষে বিভাগীয় ও শাখা প্রধানদের সাথে বৈঠকে এ নির্দেশনা দেন।
মেয়র বলেন, বর্জ্য অপসারণ ও ডাম্পিংয়ে যান্ত্রিক শাখার সকল সরঞ্জামসহ বিভিন্ন ধরনের ২শত পরিবহণ প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে ভাড়ায় আরো পরিবহনণ সংযুক্ত করা হবে। তিনি বলেন, পশুর বর্জ্য দ্রæততম সময়ের মধ্যে অপসারণে চসিকের সুনাম রয়েছে। সে অভিজ্ঞতার আলোকে ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত¡াবধানে ঈদের দিন ও পরের দিন পরিচ্ছন্ন ও যান্ত্রিক বিভাগের সকল জনবল মাঠে থাকবে। ঈদের দিন রাত ১০টার পর কোথাও পশুর বর্জ্য পড়ে থাকলে তা চসিক কন্ট্রোলরুমে জানানো হলে তাৎক্ষনিকভাবে অপসারণ করা হবে। তিনি আরো বলেন, নগরীর দু’টি আবর্জনাগার ( ট্রেন্সিং গ্রাউন্ড) বর্জ্য ডাম্পিংয়ের জন্য প্রস্তুত করা হয়েছে। আবর্জনাবাহী গাড়ী যাতায়াতের পথগুলো চলাচল উপযোগী করা হয়েছে। তিনি বলেন, নগরীতে কোরবানীর পশুর হাট-বাজারগুলোতে যাতে লোক সমাগম সীমিত থাকে এবং স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা উপেক্ষিত না হয় সে ব্যাপারে চসিক কঠোর সতর্কতা অবলম্বন করবে।
কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, সচিব খালেদ মাহমুদ, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, জোন প্রধান আফিয়া আক্তার, নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, উপপ্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মো. হুমায়ুন কবির চৌধুরী, তত্ত¡াবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক, ঝুলন কুমার দাশ ও উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোর্শেদুল আলম চৌধুরী প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন।
Developed By Muktodhara Technology Limited