লামা উপজেলায় করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধক জরুরী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে লামা উপজেলা নির্বাহী অফিসার মো: রেজা রশীদ’র সভাপতিত্ব প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছিলেন, বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।
সভায় আরো উপস্থিত ছিলেন, বান্দরবান সিভিল সার্জন অংশৈ প্রæ মার্ম, লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, সহকারী পুলিশ সুপার বান্দরবান, লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম, ওসি মো. মিজানুর রহমান ।
এছাড়া ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, সরকারি প্রশাসনিক কর্মকর্তা, হেডম্যান-কারবারী ও সুশীল সমাজের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
Developed By Muktodhara Technology Limited