image

মানবতার নেত্রী হিসেবে বিশ্বে শেখ হাসিনার অবস্থান অনন্য : চসিক মেয়র

image

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, করোনাকালে নগরীর নি¤œ আয়ের মানুষের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী প্রদান কার্যক্রম আপদকালীন পরিস্থিতিতে সকলের মাঝে মানবতাবোধ আরো জাগ্রত ও সমুন্নত করেছে। সাম্প্রতিককালের কঠিন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ  মানবিক প্রয়াস সারা বিশে^ প্রশংসিত  হয়েছে। তিনি বলেন, দুঃসময়ের এ কার্যক্রমে ছেদ পড়বে না। এর বাইরে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, কাউন্সিলর এবং সংগঠনের সকল স্তরের নেতা-কর্মীরা নগরীর বিপন্ন মানুষের পাশে নিজের সামর্থ উজাড় করে পাশে দাঁড়িয়েছে।

তিনি আজ নগরীর ১৪নং লালখান বাজর ওয়ার্ডে কর্মচ্যুত অধিবাসী পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার ও ত্রাণ সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন।

মেয়র বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়ের বিরূপ প্রভাবে পরিস্থিতি ক্রমাবনতিশীল। সমন্বিত উদ্যোগ ও সচেতনতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে সামাল দেয়ার দুর্জয় হিম্মত অর্জন করতে হবে। এ ব্যাপারে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সক্রিয় ও প্রস্তুত রয়েছে। চসিক স্বাস্থ্য বিভাগ পরিচালিত আইসোলেশন সেন্টার কোভিড-১৯ আক্রান্তদের বিনা মূল্যে সব ধরণের চিকিৎসা সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে। এখানে অক্সিজেনসহ ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের পর্যাপ্ত মওজুদ রয়েছে। চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মীগণ সেবা প্রদানে নিয়োজিত আছে। টিকা গ্রহণের জন্য নিবন্ধন কার্যক্রমে নগরবাসীকে সহযোগিতা ও আগ্রহ বাড়াতে তিনি কাউন্সিলরদের প্রতি অনুরোধ জানান। 

লালখান বাজার ওয়ার্ডের শহীদনগর স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল, সংরক্ষিত কাউন্সিলর আঞ্জুমান আরা। সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।