বান্দরবানের মিয়ানমার সীমান্তবর্তী দূর্গম আমঝিরিপাড়া ও আশপাশের এলাকার মানুষের চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছে বাংলাদেশ বর্ডার গার্ডের ১১বিজিবির সদস্যরা। রবিবার (১১জুলাই) নাইক্ষ্যংছড়ি বিজিবি জোনের উদ্যোগে দূর্গম এলাকার ১৪০জন নারী-পুরুষ ও শিশুর মাঝে দিনব্যাপী চিকিৎসা সহায়তা ও ঔষুধ বিতরণ করা হয়।
জানা গেছে, নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর থেকে অন্তত ৪০কি:মি দূরবর্তী আমঝিরিপাড়াটি আলীকদম সীমান্ত লাগোয়া। এখানকার অধিকাংশ মানুষ ¤্রাে জনগোষ্টী। দোছড়ি ইউনিয়নের আওতাধীন ৩নং ওয়ার্ডের এই পাড়ায় স¤প্রতি প্রতিটি ঘরে ঘরে পেট ব্যাথা, বমি, ডায়রিয়া আক্রান্ত হয়ে অসুস্থ্য হয়ে পড়ে মানুষ।
ডায়রিয়া আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু এবং ১৪জন বাসিন্দা উপজেলা সদরে এসে চিকিৎসা নিলেও আমঝিরিপাড়া ও পাশর্^বর্তী এলাকার অন্যান্য মানুষের চিকিৎসার প্রয়োজনীয়তা দেখা দেয়।
এই অবস্থায় এসব গ্রামের মানুষের চিকিৎসা সহায়তায় এগিয়ে আসে নাইক্ষ্যংছড়ি ১১বিজিবি। রবিবার দোছড়ির ক্ষোক্ষ্যং চাকপাড়ায় বিজিবি জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মু: জাহিদুল ইসলাম ভূঁইয়ার নেতৃতে মেডিকেল টিমের সদস্যরা দুস্থ্য ও অসহায় জনসাধারণের মাঝে চিকিৎসা সেবা প্রদান করেন।
আমঝিরিপাড়া ছাড়াও বাইসন ত্রিপুরাপড়া, ক্রিংথই মুরংপাড়া, আকংপাড়া, আমঝিরি মুখ মুরংপাড়া, আলীথংঝিরি পাড়া, ম্যারোমুরং পাড়া এবং ইংলং মুরংপাড়ার অন্তত ১৪০জন নারী-পুরুষ ও শিশুকে চিকিৎসা ও বিনামূল্যে ঔষুধ সরবরাহ করা হয়।
এই বিষয়ে নাইক্ষ্যংছড়ি ১১বিজিবির অধিনায়ক লে. কর্ণেল শাহ আবদুল আজিজ আহমেদ বলেন- দোছড়ির দূর্গম এসব গ্রামে মহামারি আকারে ছড়িয়ে পড়া ডায়রিয়া, পেটব্যাথা এবং মাথা ব্যাথাসহ বিভিন্ন বিষয়ে সরেজমিনে চিকিৎসা প্রদান ও ঔষুধ দিয়েছে বিজিবির মেডিকেল টিম।
তিনি আরো জানান- বিজিবি নিজের উপর অর্পিত দায়িত্ব, সীমান্তরক্ষার পাশাপাশি পাহাড়ে বসবাসরত নাগরিকদের যেকোন আপদকালীন সময়ে তাদের পাশে থেকে সর্বাত্ত¡ক সহায়তা করে আসছে।
Developed By Muktodhara Technology Limited