image

লোহাগাড়ায় ছাত্রলীগের ত্রাণ বিতরণ 

image

লোহাগাড়ার চুনতি ইউনিয়নের বিভিন্ন এলাকায় লকডাউনে ঘরবন্দি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে উপজেলা ছাত্রলীগ।

মঙ্গলবার (১৩ জুলাই) শতাধিক অসহায় মানুষকে চুনতি ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জয়নুল আবেদীন জনু কোম্পানীর অর্থায়নে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। প্রত্যেক জনকে ১০ কেজি করে চাল দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ, সমাজ সেবক জাহেদুল ইসলাম, ছাত্রলীগ নেতা আবু নাইম ও রাশেদ প্রমুখ।