image

সীতাকুন্ডে এলপিজি বোতল হয়ে যাচ্ছে স্ক্র্যাপ : ডিপো সিলগালা

image

চট্রগ্রামের সীতাকুন্ডে বিভিন্ন এলপিজি কোম্পানির গ্যাস সিলিন্ডারের খালি বোতল অবৈধভাবে কেটে স্ক্র্যাপ হিসেবে বিক্রির দায়ে একটি ডিপোকে বন্ধ করে দিয়ে ১০ হাজার বোতল উদ্ধার করেছে পুলিশ।  

পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ফৌজদারহাট তুলাতলি এলাকায় স্ক্র্যাপ ব্যবসায়ী  কুসুম বর্তমানে স্ক্র্যাপের দাম বেড়ে যাওয়াতে বিভিন্ন কোম্পানীর এলপিজি খালি সিলিন্ডার অবৈধভাবে মজুদ করে সেগুলো স্ক্র্যাপ বানিয়ে বিক্রি করছিলেন চড়া দামে

খবর পেয়ে মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে সীতাকুন্ড থানা পুলিশ অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার এলপিজি গ্যাস সিলিন্ডারের খালি বোতল উদ্ধার করে।

এসময় পুলিশের উপস্থিতির টের পেয়ে কুসুম ও তার সহযোগিরা পালিয়ে যায় বলে জানা গেছে।

সীতাকুন্ড থানার ওসি তদন্ত সুমন বণিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এলপিজির সিলিন্ডার  গ্যাসের খালি বোতলগুলো স্ক্র্যাপ বানিয়ে  বিক্রি যোগ্য নয়।

বিষয়ে জেএমআই এলপিজির চট্টগ্রাম বিভাগের ম্যানেজার মামুনুর রশিদ বলেন, প্রাকৃতিক গ্যাসের স্বল্পতা থাকায় গৃহস্থলি কাজে এলপিজি গ্যাস ব্যবহারের প্রতি গুরুত্বারোপ করেছে সরকার। এলপিজি কোম্পানিগুলো এলপি গ্যাসের ব্যবহার প্রসারের স্বার্থে সিলিন্ডারে ভূর্তিকি দিয়ে উৎপাদন খরচের এক-চতুর্থাংশ দামে  বিক্রি করছে। বোতলের দাম কম হওয়ায় অসাধু ব্যবসায়ীরা গ্রাম অঞ্চলের সাধারণ মানুষদেরকে নানা রকম বুঝিয়ে কম দামে সিলিন্ডার কিনে সেগুলো কেটে চড়াদামে স্ক্র্যাপ হিসেবে বিক্রি করছে।

এবিষয়ে অসাধু ব্যবসায়ী কুসুমসহ তার সহযোগিদের বিরুদ্ধে মামলা হয়েছে। আটকের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।