image

চট্রগ্রামের সীতাকুণ্ডে ফ্রি করোনা ভ্যাকসিন টিকা নিবন্ধন কেন্দ্র উদ্বোধন

image

করোনা টিকা নেয়ার নিবন্ধন প্রক্রিয়া সহজলভ্য করে তোলার জন্য সীতাকুন্ডের বিভিন্ন ইউনিয়নে করোনা টিকা নিবন্ধন কেন্দ্র চালু করা হয়েছে।

সীতাকুন্ড উপজেলা চত্বরে উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুনের উদ্যোগে মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ১১ টায় একটি কেন্দ্র উদ্বোধন করা হয়।

এতে উপস্হিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম আল মামুন, ইউএন ও মোঃ শাহদাৎ হোসেন, জেলা পরিষদের সদস্য আমম দিলশাদ, টিএইচও ডাঃ নুরুন নবী, বিভিন্ন ইউপি চেয়ারম্যানদের মধ্যে আলহাজ রেহান উদ্দিন, তাজুল ইসলাম নিজামী, ছাদাকাত উল্যাহ মিয়াজী, মোরশেদ হোসেন চৌধুরী, আলহাজ আজিজ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।

বাশঁবাড়িয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে একটি নিবন্ধন কেন্দ উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর। এতে উপস্থিত ছিলেন টিএইচ ও ডাক্তার নুরুন নবী, আওয়ামীলীগ নেতা মোঃ শাহজাহান, আব্দুল বারেক, সোহাগ, যুবলীগ,ছাত্রলীগ নেতৃবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ডের মেম্বারগন।