image

সীতাকুন্ডে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামের স্মরণ সভা

image

দৈনিক যুগান্তরের স্বপ্ন দ্রষ্টা, শীর্ষ শিল্প প্রতিষ্ঠান যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সফল স্বপ্নসারথী বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী'র সভাপতিত্বে স্বাস্হ্যবিধি মেনে ( মঙ্গলবার)  সীতাকুণ্ড প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। 

উক্ত স্মরণ সভা ও দোয়া মাহফিল প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সীতাকুণ্ড পৌর সদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির সভাপতি এ.কে.এম রেজাউল করিম বাহারG

দৈনিক যুগান্তরের সীতাকুণ্ড প্রতিনিধি ও সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস.এম ফোরকান আবু'র পরিচালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন, সাবেক সভাপতি এম হেদায়েত, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিএসসি, সীতাকুণ্ড প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন অনিক, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সিনিয়র সদস্য খাইরুল ইসলাম, সীতাকুণ্ড সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব নজরুল ইসলাম, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সিনিয়র সদস্য তালুকদার নির্দেশ বড়ুয়া, দিদারুল হোসেন টুটুল।

শেষে সীতাকুণ্ড প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক আবুল খায়ের মরহুমের মাগফিরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন।