image

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হলেন দোহাজারী'র বেলাল উদ্দীন

image

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নতুন সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার দিয়াকুল গ্রামের শিক্ষক মোহাম্মদ নুরুল ইসলামের পুত্র ওই বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক বেলাল উদ্দীন।

গত ১১ জুলাই রবিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মুস্তফা কামাল স্বাক্ষরিত এক অফিস আদেশে আগামী ২ বছরের জন্য এ নিয়োগ প্রদান করা হয়েছে। নিয়োগ পাওয়ার পর রবিবার বিকালেই তিনি দায়িত্বভার গ্রহণ করেন। বেলাল উদ্দীনের পিতা চট্টগ্রাম পলিটেকনিক ডাঃ মকবুল আহামদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন। বেলাল উদ্দীন তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় নতুন দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা ও দোয়া চেয়েছেন।

মোহাম্মদ বেলাল উদ্দীনের মামাতো ভাই বিলুপ্ত দোহাজারী ইউনিয়নের (বর্তমানে পৌরসভা) সাবেক ইউ.পি সদস্য নাজিম উদ্দীন বলেন,  পাহাড় ও শঙ্খ নদী বেষ্টিত দিয়াকুল গ্রামটি এক সময় অনুন্নত ছিলো। বর্তমানে শিক্ষা-দিক্ষায় এগিয়ে যাচ্ছে এই গ্রাম। অজপাড়াগাঁ এর সন্তান বেলালের এই নিয়োগপ্রাপ্তি দোহাজারীবাসীর জন্য গর্বের। তাই সকলের কাছে দোয়া কামনা করছি।