image

কুতুবদিয়ায় সিপিপি সদস্যদের প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

image

করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউনে ও দেশের যেকোন দুর্যোগকালীন সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)। দূর্যোগকালীন সময়ে কাজ করলেও সিপিপি সদস্যদের দেওয়া হয় না কোন বেতন-ভাতা।

কুতুবদিয়া উপজেলার ৬ ইউনিয়নের ৬০ জন সিপিপির সদস্যদের হাতে মাননীয় প্রধানমন্ত্রী উপহার সামগ্রী তুলেদেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নুরের জামান চৌধুরী। 

১৪ জুলাই (বুধবার) বিকালে উপজেলা পরিষদ মাঠে সিপিপি সদস্যদের উপহার সামগ্রী বিতরণে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস, সিপিপির উপজেলা টিম লিডার গোলাম রশিদ বাচ্চু উপস্থিত ছিলেন।