চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা দিন দিন করোনার হটস্পটে পরিণত হচ্ছে। দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গত ১০ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত এই ৫দিনে ১৫৫ জনের নমুনা পরীক্ষায় ৭৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬ জন চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। বাকীরা হোম কোয়ারেন্টাইনে আছেন।
হোম কোয়ারান্টাইনে থাকা করোনায় আক্রান্ত ১৭ জনের জন্য ফলমুল পাঠিয়েছেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম।
বুধবার (১৪ জুলাই) বিকাল থেকে রাত পর্যন্ত নিজ কার্যালয়ের লোকজন দিয়ে উপজেলার দোহাজারী পৌরসভা, সাতবাড়িয়া, বৈলতলী, বরকল, জোয়ারা ও কাঞ্চনগর ইউনিয়নে করোনা আক্রান্তদের বাড়ি বাড়ি উপহার হিসেবে তিনি তা পৌঁছে দেন।
চকচকে রঙিন কাগজ দিয়ে মোড়ানো বেশ বড় একটা প্যাকেটের গায়ে লেখা রয়েছে ''আপনার দ্রুত আরোগ্য এবং দীর্ঘায়ু কামনায় উপজেলা প্রশাসনের পক্ষ হতে উপহার''। প্যাকেট ভর্তি রয়েছে আম, কলা, আপেল, মাল্টাসহ বিভিন্ন ধরনের মৌসুমি ফল। এছাড়া নুডলস ও বিস্কুটসহ নানা পুস্টিকর খাবার।
উপজেলা নির্বাহী অফিসারের কাছ থেকে উপহার হিসেবে বাড়িতে ফলমুল পেয়ে করোনায় আক্রান্ত হওয়া রোগীরাও বেশ খুশি। ফল পেয়ে তারা উপজেলা নির্বাহী অফিসারকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।
করোনায় আক্রান্ত পঞ্চাশোর্ধ ব্যক্তি ও দশ বছরের কম বয়সী শিশুদের জন্য ফলমূল ও পুস্টিকর খাবারের প্যাকেট পাঠানো হয়েছে উল্লেখ করে চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম দৈনিক অধিকারকে বলেন, ''করোনায় আক্রান্তদের ভিটামিন সমৃদ্ধ নানা জাতের ফল ও পুস্টিকর খাবার পাঠানো হয়েছে। আক্রান্তরা যাতে দ্রুত সুস্থ্য হয়ে উঠতে পারে তাই তাদের ফলমুল উপহার দেওয়া হয়েছে।"
Developed By Muktodhara Technology Limited