image

লোহাগাড়ায় মসজিদ-মন্দিরে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ

image

লোহাগাড়ার মসজিদ-মন্দির উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী  ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সহযোগীতায় বৃহস্পতিবার সকালে উপজেলা পাবলিক হলে ২০টি মসজিদ-মন্দিরের সভাপতির হাতে মোট ৮ লক্ষ ১৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ আহসান হাবীব জিতু।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া, দক্ষিণ জেলা আ’লীগের উপ-দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, মাস্টার মুহাম্মদ মিয়া ফারুক, সাবেক ছাত্রলীগ নেতা শাহিদুল কবির সেলিম, উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি মুহাম্মদ আনিস উল্লাহ, বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রিটন বড়ুয়া রোনা, আমিরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক মুহাম্মদ কামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রিদুওয়ানুল হক সুজন, উপজেলা যুবলীগের সদস্য মুহাম্মদ জয়নাল আবেদীন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ প্রমুখ।