image

আরব আমিরাতে মারা গেলেন রাউজান প্রবাসী আজিজুল 

image

স্ত্রী ও চার কন্যা সন্তানের মুখে হাসি ফোটাতে দীর্ঘ ১৫ বছর ধরে আরব আমিরাতে আছেন আজিজুল হক। স্বপ্ন ছিল মেয়েদের পড়াশোনা করিয়ে মানুষ করা। নিজে প্রবাসে কষ্ট করলেও পরিবারকে অভাব অনটনে রাখেনি। কিন্তু তার স্বপ্ন আর পূরণ হলো না। হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান আজিজুল হক। সেই সাথে তার স্বপ্নগুলো স্বপ্নই থেকে গেলো। 

আজিজুল হকের পরিবার জানান, সংযুক্ত আরব আমিরাতের আলাইনে একটি গ্যারেজের দোকানে কাজ করতেন তিনি। গত সোমবার কাজে থাকা অবস্থায় অসুস্থ লাগলে তার সহকর্মিরা তাকে বাসায় রেখে যায়। পরে এসে কেমন জানতে চাইলে তিনি একটু সুস্থ আছেন বলেন।  বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে আবারও অসুস্থ লাগলে হাসপাতালে নেয়ার পুর্বে তিনি মারা যান (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। 

আজিজুল হক রাউজান উপজেলার মোহাম্মদপুর তাজ মোহাম্মদ চৌধুরী বাড়ির ইউনুস মিয়া পুত্র। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। হঠাৎ তার এমন মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এলাকায় বিরাজ করছে শোকের মাতম। আরব আমিরাতে কিছু প্রতিষ্ঠানিক প্রক্রিয়া শেষে তার লাশ দেশে নিয়ে আসা হবে বলে জানান পরিবারের সদস্যরা।