image

চন্দনাইশে ১১ হাজার ৩৮৩টি দুঃস্থ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ

image

চট্টগ্রামের চন্দনাইশে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফ (ভলনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির আওতায় উপজেলার ২টি পৌরসভা ও ৮ টি ইউনিয়নের ১১ হাজার ৩৮৩টি দুঃস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

ঈদুল আজহা উপলক্ষে অতিদরিদ্র, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তার অংশ হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে চন্দনাইশ পৌরসভায় ৪ হাজার ৬২১ জন, দোহাজারী পৌরসভায় ১ হাজার ৫৪০ জন, কাঞ্চনাবাদ ইউনিয়নে ৮৬০ জন, জোয়ারা ইউনিয়নে ৩৬০ জন, বরকল ইউনিয়নে ৭১০ জন, বরমা ইউনিয়নে ৮০০ জন, বৈলতলী ইউনিয়নে ৭৯০ জন, সাতবাড়িয়া ইউনিয়নে ৫৮৫ জন, হাশিমপুর ইউনিয়নে ৭৬০ জন, ধোপাছড়ি ইউনিয়নে ৩৫৭ জনের প্রত্যেককে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।

উপজেলার ২টি পৌরসভা ও ৮টি ইউনিয়নে চাল বিতরণকালে সংশ্লিষ্ট পৌরসভা ও ইউনিয়নের ট্যাগ অফিসার, জনপ্রতিনিধিগণ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বুধবার (১৪ জুলাই) সকালে দোহাজারী পৌরসভা কার্যালয়ে চাল বিতরণ কার্যক্রম উদ্ভোধন করেন দোহাজারী পৌরসভার প্রশাসক ও চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম।