image

বোয়ালখালীতে পশুর হাটে মহিষের আক্রমণে কিশোর নিহত

image

চট্টগ্রামের বোয়ালখালীতে মহিষের আক্রমণে কামরুল ইসলাম ইহাম (১৭)নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৬ জুলাই) বিকেল ৪টার দিকে শ্রীপুর নুরুল্লা মুন্সির হাটে গরু দেখতে গিয়ে এঘটনা ঘটে।

নিহত মো.কামরুল ইসলাম ইহাম (১৭) বোয়ালখালী উপজেলার শ্রীপুর এলাকার মোরশেদ এর ছেলে।

স্থানীয় ইউপি মেম্বার আলী আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার বিকেল সাড়ে ৩ টার দিকে শ্রীপুর নুরুল্লা মুন্সির হাটে গরু দেখতে যায় কামরুল। এ সময় এক ব্যবসায়ীর মহিষ আক্রমণ করলে গুরুতর আহত হয় কামরুল।ঘটনাস্হল থেকে কামরুলকে উদ্ধার করে  বিকেল ৪টার দিকে নগরীর একটি বেসরকারী হাসপাতালে নেয়ার পথে কামরুল মারা যায়।

এদিকে যেখানে-সেখানে এবং চলাচলের রাস্তার অস্থায়ী পশুর হাট বসিয়ে পরিবেশ দুষণ না করার জন্য ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছে সচেতন নাগরিকেরা।

এব্যাপারে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আবদুল করিম বলেন, সংগঠিত ঘটনার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।