image

লোহাগাড়ায় ২০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার-১

image

লোহাগাড়ায় ২০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটককৃত মাদককারবারী কক্সবাজার পৌরসভার বাহারছড়া এলাকার ফরিদ আহম্মদের পুত্র আব্দুল হামিদ (২৬)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ ওবায়দুল ইসলাম ও এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে চট্টগ্রামমুখী মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ২০ হাজার পিচ ইয়াবাসহ মাদককারবারীকে আটক করে।

লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, আটককৃতের বিরোদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।