কক্সবাজারের চকরিয়া উপজেলার সিকদারপাড়ায় র্যাব-১৫ এর একটি চৌকস দল অভিযান চালিয়ে পেকুয়ার বিকাশ এজেন্ট থেকে ৪৬ লাখ ৫০ হাজার টাকা লুটের ঘটনায় আরো ১৭ লাখ ৮৩ হাজার টাকা উদ্ধার ও ১ জনকে গ্রেফতার করেছে।
১৭ জুলাই সকাল সাড়ে ৮ টার দিকে চকরিয়া পৌসভার সবুজবাগ ৪নং ওয়ার্ড এলাকার কাজী ভবনের তৃতীয় তলায় ভাড়া বাসায় অভিযান চালিয়ে লুন্ঠিত টাকা উদ্ধার ও পলাতক থাকা ১ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান র্যাব-১৫ এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমদ।
গ্রেফতার হওয়া জামাল উদ্দিন ফারুক চকরিয়া উপজেলা বদরখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড নতন ঘুনারপাড়ার মৃত জনু মিয়ার ছেলে।
এর আগে ১০ জুলাই র্যাবের তৎপরতায় স্বল্প সময়ের মধ্যে লুন্ঠিত ১৮ লাখ টাকা উদ্ধার ও ২ জনকে গ্রেফতার করেছিল র্যাব।
র্যাব-১৫ কক্সবাজারের অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমদ বলেন, বুধবার ৭ জুলাই রাত ১০ টার দিকে পেকুয়া উপজেলা সদরে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান ‘বিকাশ’ এজেন্ট ডিস্ট্রিবিউটরের অফিসের ভল্ট ভেঙে নগদ সাড়ে ৪৬ লাখ ৫০ হাজার টাকা লুটের ঘটনা ঘটে।
এ ঘটনার পর র্যাব-১৫ একটি চৌকস আভিযানিক দল অভিযানে নামেন। এরই ধারাবাহিকতায় ১৭ জুলাই সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৪নং ওয়ার্ড সবুজবাগ এলাকার কাজী ভবনের তৃতীয় তলায় ভাড়া বাসায় অভিযান চালিয়ে টাকা লুট মামলার পলাতক আসামী জামাল উদ্দিন ফারুককে গ্রেফতার করে।
তার দেখানো মতে,খাটের নিচে শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় ১৭ লাখ ৮৩ হাজার টাকা উদ্ধার করা হয়।
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেসন্স) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, ধৃত জামাল উদ্দিন ফারুক জিজ্ঞাসাবাদে বিকাশের টাকা লুটের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে পেকুয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য- গত ৭ জুলাই রাত ১০ টার দিকে কক্সবাজারের পেকুয়া উপজেলা সদরে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান ‘বিকাশ’ এজেন্ট ডিস্ট্রিবিউটরের অফিসের ভল্ট ভেঙে নগদ সাড়ে ৪৬ লাখ ৫০ হাজার টাকা লুটের ঘটনা ঘটে।
এ ঘটনার পর র্যাব-১৫ একটি চৌকস আভিযানিক দল অভিযানে নামেন। ১০ জুলাই রাত ৮ টা থেকে রাত ১০ টা পর্যন্ত দুই ঘন্টা চকরিয়া পুর্ববড় ভেওলার সিকদার পাড়ার জনৈক আনোয়ার মিয়ার বাড়ীতে অভিযান চালায়। এসময় সাইফুল ও কফিল উদ্দিন নামের ২ জনকে গ্রেফতার ও তাদের দেখানো মতে বাড়ীর বারান্দায় মাটির নিচে লুকিয়ে রাখা বস্তা মোড়ানো অবস্থায় ১৮ লাখ টাকা উদ্ধার করা হয়।
Developed By Muktodhara Technology Limited