image

চন্দনাইশে রোববার শুরু হচ্ছে ওএমএস’র চাল ও আটা বিক্রি

image

করোনাভাইরাসের সংক্রমণরোধে আরোপিত বিধিনিষেধের ফলে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষকে সহায়তা দিতে রোববার (২৫ জুলাই) থেকে সারাদেশে শুরু হচ্ছে বিশেষ ওপেন মার্কেট সেল (ওএমএস) কার্যক্রম। শুক্রবার ছাড়া আগামী ৭ আগস্ট পর্যন্ত এই কার্যক্রমের আওতায় চাল ও আটা বিক্রি করা হবে।  

চন্দনাইশ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অ.দা.) প্রমিত কুমার চাকমা জানান, নির্ধারিত ডিলারের মাধ্যমে 'ক' শ্রেণীর চন্দনাইশ পৌরসভার ৪টি ও 'গ' শ্রেণীর দোহাজারী পৌরসভার ৩টি বিক্রয়কেন্দ্রে রোববার থেকে ওএমএসের চাল বিক্রয় কার্যক্রম শুরু হবে।

প্রতি কেন্দ্রে দৈনিক দেড় টন করে চাল এবং এক টন করে আটা বরাদ্দ পাবে। ভোক্তা পর্যায়ে প্রতি কেজি চাল ৩০ টাকা ও প্রতি কেজি আটা ১৮ টাকা দরে বিক্রি হবে। এ কার্যক্রমে একজন ব্যক্তি ৩০ টাকা দরে পাঁচ কেজি চাল কিনতে পারবেন। শুক্রবার ছাড়া প্রতিদিন এই কার্যক্রম চলবে।