চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম ও থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দীন সরকার কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন।
শনিবার (২৪ জুলাই) চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড এন্টিজেন কিটের মাধ্যমে তাৎক্ষণিক নমুনা পরীক্ষায় উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলামের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। অপরদিকে গত ২২ জুলাই (বৃহস্পতিবার) থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দীন সরকারের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহীন হোসাইন চৌধুরী বলেন, ইউএনও এবং ওসি হোম কোয়ারান্টাইনে রয়েছেন।
তিনি আরো বলেন, চন্দনাইশে করোনা সংক্রমণ আশংকাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। ২৪ জুলাই ৭১ জনের নমুনা পরীক্ষায় ৪১ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। বর্তমানে ২ জন রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শেখ রাসেল আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন রয়েছে বলে জানান তিনি।
Developed By Muktodhara Technology Limited