image

বাঁশখালীর নাপুউবির প্রাক্তনদের গল্প লিখন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

image

বাঁশখালী নাটমুড়া পুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের (নাপুউবি) প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত "স্মৃতির ক্যানভাসে শ্যামল নিকেতন" শিরোনামে ছোট গল্পের পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

প্রতিযোগীতায় যৌথভাবে প্রথম স্থান অধিকার করেন মু. ইরফানুল হক (২০১৯) ও জান্নাতুল মাওয়া লাভলী (২০১৬), তৃতীয় স্থান অধিকার করেন মোহাম্মদ শাহজাহান (২০১১)।

এসময় পুরস্কারপ্রাপ্তরা এ ধরণের আয়োজনের জন্য আয়োজক কমিটির প্রশংসা করেন। এ ইভেন্টকে সিনিয়র জুনিয়র সম্পর্কের সেতুবন্ধন গড়ে তুলবে বলে আশা ব্যক্ত করেন। 

গত মে মাসের শেষ সপ্তাহে চালু হওয়া এ ইভেন্টে মোট ৩৫ জন প্রাক্তন শিক্ষার্থী তাঁদের স্মৃতিচারণমূলক গল্প লিখেন। এতে মোট দশ জনকে মেধাক্রম অনুসারে পুরস্কৃত করা হয়। সকল অংশগ্রহণকারীর জন্য স্মারক পুরস্কারের ব্যবস্থা করা হয়। গল্প লিখন প্রতিযোগিতার বিচারক ছিলেন একই বিদ্যালয়ের তিন প্রাক্তন ছাত্র অ্যাডভোকেট কফিল উদ্দীন, ব্যাংক কর্মকর্তা সিহাব-উদ-দৌলা এবং চবির ফার্মেসি বিভাগের প্রাক্তন ছাত্র আসাদুল হক।

আসরটির সার্বিক সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন ঝালকাঠি জেলা এনডিসি আহমেদ হাসান, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা আবুল হাসনাত (হিরু) এবং নাপুউবির শিক্ষক সাখাওয়াত হোসেন।