image

দোহাজারীতে প্রমিসেস মেডিকেল পরিচালক শফিকের উদ্যোগে বৃক্ষ রোপণ

image

"মুজিব বর্ষের আহবান, লাগাই গাছ বাড়াই বন" এই শ্লোগানে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার দিয়াকুল সানোয়ারা আর্দশ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে রাজধানী ঢাকার বারিধারাস্থ প্রমিসেস মেডিকেল লিঃ এর পরিচালক শফিকুল ইসলাম শফিকের অর্থায়নে সম্প্রতি বৃক্ষ রোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

এতে প্রধান অতিথি ছিলেন দিয়াকুল সানোয়ারা স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি মো. লোকমান হাকিম। এসময় উপস্থিত ছিলেন, চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফেরামের সভাপতি এসএম রাশেদ, আবু ছালেহ, শিক্ষক আহমদ শফি, আকতার হোসেন, নুর মোহাম্মদ, কামাল উদ্দীন, সোলতান মিয়া, আশরাফ, মোস্তাক আহমেদ, আবু ছালেকসহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।