image

আব্দুল কৈয়ূম চৌধুরী দোহাজারীর দু'টি কমিউনিটি ক্লিনিকে 'ন্যাবুলাইজার' ও 'পালস অক্সিমিটার' দিলেন

image

বাংলাদেশ আওয়ামী লীগ ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য এবং রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির প্রেসিডেন্ট আব্দুল কৈয়ূম চৌধুরীর পক্ষ থেকে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার দুইটি কমিউনিটি ক্লিনিকে 'ন্যাবুলাইজার' ও 'পালস অক্সিমিটার' প্রদান করা হয়েছে।

শনিবার (৩১ জুলাই) দুপুরে রায়জোয়ারা কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি সুকান্ত রুদ্র এবং চাগাচর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি শামসুল ইসলামের হাতে 'ন্যাবুলাইজার' ও 'পালস অক্সিমিটার' হস্তান্তর করা হয়।

এসময় উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য নাহিয়ান হোজাইফ রনি, ইলিয়াছ বিন সাঈদ, দোহাজারী পৌরসভা ছাত্রলীগ নেতা আবু রায়হান ফাহিম, বাবর আলী, শাহেদুল ইসলাম, চাগাচর ১নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা মোঃ হানিফ, আরমান, জিহাদ প্রমুখ।

প্রসঙ্গতঃ যেসব রোগী ফুসফুসের সমস্যায় আক্রান্ত এবং চিকিৎসাধীন অবস্থায় আছে তাদের জন্য এই নেবুলাইজার উত্তম একটি পদ্ধতি। নেবুলাইজার হচ্ছে এক ধরনের শ্বাসক্রিয়া জনিত চিকিৎসা। শিশু বা বয়স্ক মানুষ বা যেসব লোক ইনহেলার ব্যবহার করতে পারে না বা ইনহেলার ব্যবহার করা কষ্টসাধ্য তাদের জন্য নেবুলাইজার একটি উত্তম ও সুবিধাজনক উপায়।

এছাড়া করোনাভাইরাসে আক্রান্ত বা উপসর্গ রয়েছে এমন মানুষদের রক্তে অক্সিজেনের মাত্রা পরিমাপ করার জন্য পালস অক্সিমিটার হতে পারে সাহায্যকারী একটি যন্ত্র। নানা কারণে বা অসুখে শ্বাস-প্রশ্বাসে সমস্যা হতে পারে, হৃৎস্পন্দন খুব কম, বেশি বা অনিয়মিত হতে পারে। পালস অক্সিমিটার দিয়ে ঝটপট মেপে নেওয়া যেতে পারে হৃৎস্পন্দন ও শরীরে অক্সিজেনের মাত্রা।