image

করোনায় বাঁশখালীতে হাফেজ ইউসুফের মৃত্যু

image

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় গত রোববার (১ আগস্ট) বিকেল সাড়ে তিনটায় হাফেজ মাওলানা ইউসুফ (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়।

মৃত হাফেজ ইুউসুফ উপজেলার ছনুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকার ইসমাঈল বাপের বাড়ির নুরুল কাদের'র ছেলে।

তার পরিবার সূত্রে জানা যায়, 'ইউসুফ গত ঈদুল আযহার ছুটিতে বাড়িতে আসেন। পরে তিনি সর্দি ও জ্বরে আক্রান্ত হলেও অসুস্থ অবস্থায় কর্মস্থলে চলে আসেন। সেখানে তার শারিরীক অবস্থার অবণতি ঘটলে তাকে চট্টগ্রামের খুলশীস্থ হলি ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ ৫ দিন ধরে আইসিইউ'তে রাখা হয় তাকে। সেখানে আইসিইউ'তে সমস্যা দেখা দিলে রোববার দুপুরে চট্টগ্রাম মেডি-কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিকাল সাড়ে ৩ টায় মৃত্যুবরণ করেন তিনি।'

দীর্ঘদিন ধরে হাফেজ মাওলানা ইউসুফ রাঙ্গুনিয়া উপজেলার কৌমরা খাঁ জামে মসজিদ কমপ্লেক্সে ইমাম ও শামশুল হুদা (রহঃ) হেফজখানার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন বলে জানা যায়।