image

বোয়ালখালীতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

image

সামাজের অপরাধসমুহ চিহিৃত করে অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের পাশাপাশি সামজের সচেতন জনসাধারণকেও এগিয়ে আসতে হবে। পুলিশের একার পক্ষে সমাজের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। এক্ষেত্রে অপরাধ এবং অপরাধীর তথ্যদিয়ে পুলিশকে সহযোগিতা করলে সার্বিকভাবে উপকৃত হবে জনগণ।

১ আগস্ট (রবিবার) সকালে চট্টগ্রামের বোয়ালখালীর পৌরসভা এলাকার বিট পুলিশিং সভায় সভাপতি বক্তব্যে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.আবুল কালাম এসব কথা বলেন। তিনি বলেন, জনগণের সহযোগিতা এবং পুলিশের আন্তরিকতায় এখন অনেকটা অপরাধ কমে আসছে। শতভাগ সফলতা অর্জন করতে জনগণকে এগিয়ে আসতে হবে। তাই সমাজের যে কোনো অপরাধ এবং অপরাধীদের তথ্যদিয়ে পুলিশকে সহযোগিতার আহ্বান জানান। 

পৌরসভাধীন পূর্ব কালুরঘাট বিট পুলিশের কার্যালয়ে অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন, বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.আবুল কালাম। এসময় উপস্থিত ছিলেন বোয়ালখালী অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক এম.ইউছুপ রেজা, বিট সমুহের ইনচার্জ ও সাব ইন্সপেক্টর ফররুক আহমদ মিনহাজ, সাব ইন্সপেক্টর মোস্তফা কামাল, সাব ইন্সপেক্টর রিযাউল জব্বার, ১১নং বিট ইনচার্জ সহকারি সাব ইন্সপেক্টর মো.দিদার হোসেন, ৩নং বিট ইনচার্জ সহকারি সাব ইন্সপেক্টর সজিবুল ইসলাম, ২নং বিট ইনচার্জ সহকারি সাব ইন্সপেক্টর মনিরুজ্জামান, ৪নং ওয়ার্ড কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ, ৫নং ওয়ার্ড কাউন্সিলর ইসমাইল হোসেন চৌধুরী আবু, ৩নং ওয়ার্ড কাউন্সিলর আরিফ উদ্দিন জুয়েল, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মাহামুদুল হক, রাজনীতিবিদ আলী আজগর সহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।