image

ফটিকছড়ির জাফতনগরে গরীব দুস্থদের মাঝে ইসলামী ব্যাংক'র ত্রাণ বিতরণ

image

গরীব দুস্থ অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন ফটিকছড়ির জাফত নগর ইউনিয়নস্থ মোহাম্মদ তকিরহাট আউটলেট শাখা। সোমবার সকাল ১০ টা থেকে করোনা বিধি অনুসরণ করে চার দফায় ১২০জন কে চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় পন্য সামগ্রী বিতরণ করা হয়।

ব্যাংকের নাজিরহাট শাখার ব্যবস্থাপক মো. আবদুল মালেক এর সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রাণ বিতরণ অনুষ্টানে প্রধান অথিতি ছিলেন জাফত নগর ইউপি চেয়ারম্যান মো. আবদুল হালিম।

বিশেষ অথিতি ছিলেন লতিফ রহমান উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এম এ হামিদ ও এম এ কাশেম।

উদ্বোধনী বক্তব্য রাখেন শাখার ব্যবস্থাপক মো. কামরুল হাসান।

বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ আবছার ও আশরাফ উল্লাহ।