image

লোহাগাড়ায় মেছো বাঘ উদ্ধার

image

লোহাগাড়ায় একটি মেছো বাঘ উদ্ধার করেছে পদুয়া বনবিভাগ।

সোমবার রাত সাড়ে আটটায় পদুয়া রেঞ্জাধীন ডলু বিটের আওতাধীন পুটিবিলার ১নং ওয়ার্ডের মিয়াপাড়া থেকে মেছো বাঘটি উদ্ধার করা হয়।

জানা গেছে, সোমবার রাতে ডলু খালে স্থানীয়দের মাছের জালে আটকা পড়ে মেছো বাঘটি। খবর পেয়ে বনবিভাগের কর্মকর্তারা মেছো বাঘটি অক্ষত অবস্থায় উদ্ধার করে। পরে স্থানীয় মেম্বার ও গণমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে ডলু বিটের বন বাগানে এটি অবমুক্ত করা হয়।

পদুয়া রেঞ্জকর্মকর্তা সাইফুল ইসলাম জানান, মাছের জালে মেছো বাঘটি আটকে পড়ার খবর পাওয়ার সাথে সাথে বনবিভাগের লোকজন এটি উদ্ধার করে। এবং তাৎক্ষনিকভাবে ডলু বিটের বনে মেছো বাঘটি অবমুক্ত করা হয়।