image

কুতুবদিয়া ধুরুংবাজারে অগ্নিকান্ডে পুড়েছে দুই দোকান

image

কুতুবদিয়া ধুরুংবাজারে অগ্নিকান্ডে বেকারি সহ ২ দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে।  বুধবার (৪ আগস্ট) ভোর রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। 

ধূরুং বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক কামরুল হাসান সিকদার আজকের পত্রিকাকে জানান, ধূরুং বাজারে বদি আলম মার্কেটের দুইটি দোকান বেকারী ও সেলুনের দোকান আগুনে পুড়ে গেছে। বুধবার রাত আনুমানিক সাড়ে ৩টায় প্রথমে বেকারীতে আগুন লাগলে তা দ্রুত ছড়িয়ে পড়ে পাশের সেলুনেও পুড়ে যায়। তিনি আরো জানান বিষয়টি কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  মুহাম্মদ নুরের জামান চৌধুরীকে অবহিত করেছি এবং ধূরুং বাজার বণিক কল্যাণ সমিতি থেকে ক্ষতি গ্রস্ত দুই ব্যবসায়ীকে সহযোগিতা করা হবে।

বেকারীর মালিক সুমন চন্দ্র নাথ জানান, কিভাবে আগুন লাগছে তা বুঝতে পারেন নাই। ক্যাশে রক্ষিত নগদ সাড়ে ৩ লাখ টাকা সহ অন্তত সাড়ে ৭ লাখ টাকা ক্ষতি হয়েছে। সেলুনে ক্ষয়-ক্ষতি হয়েছে ২ লাখ টাকার সম্পাদ। সব মিলিয়ে প্রায় ১০ লাখ টাকা পুড়ে গেছে অগ্নিকান্ডে। 

সকালে ধূরুং বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি ও দক্ষিণ ধূরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান সৈয়দ আহমদ
চৌধুরী ও উত্তর ধুরুং ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন করেন।