image

চট্টগ্রামে চট্টল সমাজ’র উদ্যোগে খাবার ও মাস্কবিতরণ

image

সেবা মূলক সংগঠন ”চট্টল সমাজ” এর উদ্যেগে ৫ আগষ্ট বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর মুরাদ পুর হতে ২নং গেইট, জিইসি মোড়, দামপাড়া, টাইগার পাস, নিউ মার্কেট, কোতয়ালী ও সিআরবিসহ বিভিন্ন সড়কে অসহায় দরিদ্র পথশিশুদের মাঝে খাবার ও মাস্ক বিতরণ করেন।

চট্টল সমাজের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ বাপ্পী তালুকদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়সাল মোহাম্মদ রানার তত্বাবধানে ও আবদুল কাদের রাজু এবং কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। 

উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে যারা সার্বিক সহযোগিতা করেছেন, তারা হলেন আলমগীর চৌধুরী শিমুল, বখতিয়ার সাঈদ ইরান, বাবর আহসান, শফিকুর রহমান, শওকত ওসমান,এ্যড রাশেদুল আলম,ইঞ্জি: আসিফ রহমান,রেজাউল করিম হিরু, ইমরান হোসেন,নুরুল আবছার,মোঃ ইয়াছিন মুহুরী,সফিউল আজম চৌধুরী, মহিন উদ্দিন মহিন, এম এ মান্নান, আবদুল আল আহাদ,মহিউদ্দিন জনি,ইলিয়াস বাহার চৌধুরী টিটু,রফিকুল ইসলাম রানা, জাহিদুল ইসলাম জাবেদ,আমিনুল ইসলাম সোহেল,অবিরন বড়ুয়া, জাহিদুল ইসলাম আদিল,শওকত ইসলাম, ওয়াহিদুল আলম চৌধুরী, রায়হান ছিদ্দিকি ডিউ,সাদেক হোসাইন, মোঃ ওসমান গনি শাকিল, মঞ্জুরুল হাসান খোকন, ফাহিম আহমেদ প্রমূখ।

এসময় কর্মসূচির আয়োজকরা চট্রগ্রাম মহানগরের ব্যস্ততম সড়ক গুলোতে সফল ভাবে কর্মসূচি সমাপ্ত করার সাথে সাথে মানবিক কাজে সংগঠনের দেশ ও বিদেশ থেকে যারা আর্থিক সহযোগিতা ও উপস্থিত থেকে আমাদেরকে বুদ্ধি পরামর্শে সহযোগিতা করেছেন প্রত্যেক মানবিক সহযোদ্ধাদের কে ধন্যবাদ ও অভিনন্দন জানান সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বাপ্পী তালুকদার।

এ সময়ে হত দরিদ্র ও অসহায় পথশিশুদের মাঝে এক হাজার খাবার পেকেট ও কয়েক হাজার করোনা সুরক্ষা মাস্ক বিতরণ করা হয়। 

পরে সংগঠনের নেত্রীবৃন্দ চট্টগ্রাম প্রানকেন্দ্র সিআরবিতে একত্রিত হয়ে পরিবেশ বিনষ্ট করে হাসপাতাল নির্মানের প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচী পালন করেন।