image

অজ্ঞাত লাশের পরিচয় খুঁজছে পুলিশ

image

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ২৫ বছরের এক মহিলার উদ্ধারকৃত লাশের পরিচয় খুঁজছে আনোয়ারা থানা পুলিশ। ২০২০ সালের ৩০ ডিসেম্বর লাশটি উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডে মাহাতা রাস্তার মাথা এলাকার কালর্ভাটের নিচে পানিতে ভাসমান অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে পুলিশ।

পরে উদ্ধার শেষে ময়না তদন্তে বেওয়ারিশ লাশ হিসেবে আঞ্জুমানে মুফিদুল ইসলাম চট্টগ্রামের মাধ্যমে লাশটি দাফন করে।

আনুমানিক ২৫ বছর বয়সের লাশটির পরনে ছিল গোলাপী রঙের ওড়না, নীল রঙের শেলোয়ার ও সাদাপ্যান্ট। হাতে একটি ঘড়ি ও দুই হাতে বালা পরানো ছিল।

আনোয়ারা থানার সহকারী পুলিশ পরিদর্শক আরাফাত বিন ইউসুফ জানান, লাশটির এখনো পর্যন্ত কোন ওয়ারিশের খোঁজ না পাওয়ায় দীর্ঘদিন ধরে আদালতে মামলাটি পড়ে আছে। তাই লাশটির সন্ধান পেতে সকলের সহযোগিতা কামনা করছেন তিনি।