সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড রেল স্টেশনের আধা কিলো দক্ষিণে কেএসআরএম এর লোহার ডিপোর উত্তর সীমানায় রেললাইনের পাশে এক যুবকের (৩২) ক্ষতবিক্ষত লাশ পাওয়া গেছে। লাশের গায়ে একটি ছেড়া গেন্জী ছাড়া আর কিছুই ছিলনা। সারা শরীরে কাদাঁ মাখা ছিল।ধারনা করা হচ্ছে হত্যার সময় সে হত্যাকরীদের সাথে ধস্তাধস্তি করেছিল।
শনিবার (৭ আগস্ট) ভোরে রেললাইনের পাশে লাশটি স্হানীয়রা দেখতে পেয়ে সকাল ১০ টায় জিআরপি পুলিশকে খবর দিলে তারা এসে লাশটির সুরতহাল করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
উদ্ধার হওয়া লাশ সম্পর্কে জিআরপি থানায় যোগাযোগ করা হলে তারা ফোন না ধরায় বিস্তারিত জানা যায়নি।
উল্লেখ্য, ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর সকাল ৮ টায় একই স্হানে ২০/২২ বছরের এক যুবকের লাশ পাওয়া গিয়েছিল। প্রায় তিন বছর হলেও এখনো সেই অজ্ঞাত লাশের কোন পরিচয় মিলেনি।
Developed By Muktodhara Technology Limited