image

রাউজানে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কে খেজুর, তাল ও ফলদ বৃক্ষরোপণ

image

রাউজানে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কে খেজুরগাছ, তালগাছ ও ফলদ বৃক্ষরোপণ করা হয়েছে। উপজেলার পৌরসভার ১ নং ওয়ার্ডের সর্তারঘাট থেকে শুরু করে ৯নং ওয়ার্ডের রাবার বাগান পর্যন্ত বৃক্ষরোপণ করা হবে।

শনিবার দুপু্র ২ টায় রাউজান জলিল নগরে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী।

সাংসদ জানান, চট্টগ্রাম-রাঙ্গামাটি নতুন চারলেইন সড়কের মধ্যখানে (আইল্যান্ড) খেজুর গাছ রোপন করা হবে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় তালগাছ রোপন করা হবে। তিনি বলেন, গাছ মানুষের প্রকৃত বন্ধু। সকলের উচিত বেশি বেশি গাছ রোপন করা।

বৃক্ষরোপণ কর্মসূচীতে আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজসহ অনেকে।