বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা আনোয়ারা উপজেলাধীন জুঁইদন্ডী ইউনিয়ন শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার ৫ই আগষ্ট জুঁইদণ্ডী শরফিয়া বারীয়া কমপ্লেক্স মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে এ কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়।
মোহাম্মদ মামুনুর রশীদের সভাপতিত্বে এবং মোহাম্মদ আমির হোসেন'র সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আয়োজনে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ জুঁইদন্ডী ইউনিয়ন শাখার সিনিয়র সহ -সভাপতি মাওলানা মুহাম্মদ মুসলিম উদ্দিন আনোয়ারী।
প্রধান বক্তা ছিলেন সাবেক সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ এনামুল করীম। নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রসেনা আনোয়ারা উপজেলার সভাপতি ছাত্রনেতা এম.মাসরুর রহমান।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে(২০২১- ২০২২) সেশনের জন্য মুহাম্মদ মোজাম্মেল হোসেন সভাপতি, হাফেজ মুহাম্মদ বাহার উদ্দিন সাধারণ সম্পাদক ও মুহাম্মদ মিজানুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
Developed By Muktodhara Technology Limited