image

লিও জেলা পাস্ট প্রেসিডেন্ট ফোরামের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন

image

লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর আওতাধীন লিও জেলা পরিষদের প্রাক্তন সভাপতিদের সংগঠন লিও জেলা পাস্ট প্রেসিডেন্ট ফোরামের নতুন কমিটির নিকট পুরাতন কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সম্প্রতি চট্টগ্রাম নগরীর জাকির হোসেন রোডস্থ চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন ভবনের প্রকৃতি হলে বিগত কমিটির সভাপতি লায়ন এম.বদিউর রহমানের সভাপতিত্বে এ দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়।

বিগত কমিটির সভাপতি লায়ন এম বদিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় নতুন সভাপতি হিসেবে লায়ন মুহাম্মদ ইউসুফ আলী, সেক্রেটারী হিসেবে লায়ন শাহজাদা গাজী মুহাম্মদ গজনবী ও ট্রেজারার হিসেবে লায়ন মামুনুর রশিদ দায়িত্বভার গ্রহণ করেন।

উক্ত সভায় প্রাক্তন জেলা সভাপতিদের মধ্যে লায়ন নেওয়াজ এ খান রিমন, মেজবাহ উদ্দিন তুহিন, লায়ন কামরুল ইসলাম পারভেজ, লায়ন হেলাল উদ্দিন, লায়ন আবু নাছের রনি, লায়ন আবুল খায়ের, লায়ন খলিল উল্ল্যাহ চৌধুরী সাকিব এবং বর্তমান লিও জেলা সভাপতি লিও আফিফা ইসলাম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ফোরামের কার্যক্রম গতিশীল করতে নানাবিদ আলোচনা হয়।