image

বঙ্গমাতার জন্মবার্ষিকীতে কুতুবদিয়ায় সেলাই মেশিন বিতরণ 

image

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকীতে কুতুবদিয়া উপজেলায় ৭ টি দরিদ্র পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। 

রবিবার (৮আগষ্ট) কুতুবদিয়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে কুতুবদিয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ নুরের জামান চৌধুরী। 

কুতুবদিয়া উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর জামাল উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আকতার বিউটি, কুতুবদিয়া উপজেলা আ'লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, আলী আকবর ডেইল ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুচ্ছফা (বি.কম), উত্তর ধূরুং ইউপি চেয়ারম্যান আ.স.ম শাহারিয়ার চৌধুরী, কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান জালাল আহমদ, দক্ষিণ ধূরুং ইউপি চেয়ারম্যান ছৈয়দ আহমদ চৌধুরী, লেমশীখালী ইউপি চেয়ারম্যান আকতার হোছাইন, কুতুবদিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাসান কুতুবী,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাসসহ সরকারি কর্মকর্তা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ শওকত হোছাইন ।

সমগ্র আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা দপ্তরের প্রশিক্ষক জাকির হোছাইন। দিবসটি উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।