image

কুতুবদিয়া হেল্প ফোর্স ব্যাচের কুইজ প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ

image

কুতুবদিয়া এক যাক মেধাবী ছাত্রদের নিয়ে গঠিত সেচ্ছাসেবী সংগঠন হেল্প ফোর্স ব্যাচ কর্তৃক আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। 

১২ আগষ্ট (বৃহস্পতিবার) সকাল ১১টায় ধূরুং আদর্শ উচ্চ বিদ্যালয় অফিস কক্ষে সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম সাইফুর সভাপতিত্বে পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধূরুং আর্দশ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক নেজাম উদ্দীন।

হেল্প ফোর্স ব্যাচের সাধারণ সম্পাদক নাজমুল হুদা সাকিবের সঞ্চালনায় উক্ত পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রভাষক সুজিত দাশ,সহকারী শিক্ষক পারভেজ আলম, সংগঠনের প্রচার সম্পাদক শাহেদ ওমর সাকিব, সদস্য শাহনেওয়াজ, মো:তুষার, মোবারক হোছাইন।