image

চন্দনাইশে আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ব্যারিষ্টার আসিফ'র উপহার সামগ্রী বিতরণ

image

মহান স্বাধীনতার স্থপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান'র ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য এবং বঙ্গবন্ধু হত্যা মামলার আইনজীবী ব্যারিষ্টার ইমতিয়াজ উদ্দিন আহমেদ আসিফ'র সার্বিক সহযোগিতায় চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের ২টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের তৃণমূল কর্মীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৩ আগস্ট) সকালে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় থেকে বিতরণ কার্যক্রম শুরু হয়। পরে দোহাজারী আবাহনী ক্রীড়া চক্রের সামনে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা পৌর আওয়ামী লীগ'র সভাপতি আব্দুল শুক্কুরের সভাপতিত্বে অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, চট্টগ্রাম-৮ আসনের সাংসদ ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোসলেম উদ্দিন আহমদ। উদ্ভোধক হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

সাবেক ছাত্রনেতা হেলাল মাহমুদ'র সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির  সদস্য ও বিজিসি ট্রাস্টের ট্রাষ্টি বোর্ড সদস্য ব্যারিষ্টার ইমতিয়াজ উদ্দিন আহমেদ আসিফ, দোহাজারী পৌরসভা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বশীর উদ্দিন খান মুরাদ, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নজরুল ইসলাম সেন্টু।

এসময় উপস্থিত ছিলেন আ.লীগ নেতা আবুল কালাম, এডভোকেট আবু ছালেহ, এডভোকেট নজরুল ইসলাম, আ.লীগ নেতা শাহ্ আলম মেম্বার, এসএম জামাল উদ্দিন মেম্বার, জাতীয় ফুটবলার আসকর খান বাবু, শওকত খান, আ.লীগ নেতা জসিম উদ্দিন, এরশাদুর রহমান সুমন, চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রজন্ম লীগের সভাপতি নাজিম উদ্দীন, আজিজুল হক ভুইয়া, নিক্সন বড়ুয়া, নাজিম উদ্দীন, সাজ্জাদ হোসেন তোহা, কামরুজ্জামান রিটন, মফিজ উদ্দিন, বরাত হোসেন বাবু, শকোয়াত চৌধুরী, তাওসিফ আবিদসহ আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীবৃন্দ।