image

জাতীয় শোক দিবসে সীতাকুন্ডে স্বপ্নচূড়া ফাউন্ডেশনের শ্রদ্ধাঞ্জলি

image

জাতীয় শোক দিবসে সীতাকুন্ডে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন সীতাকুণ্ড স্বপ্নচূড়া ফাউন্ডেশন।

রোববার (১৫ আগস্ট) সকালে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাত বার্ষিকীতে এ শ্রদ্ধার্ঘঅর্পণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য ও মডারেটর ওমান প্রবাসী মোঃ মহিউদ্দীন সজিব, মোঃ আলিম, এম.এ সায়মন, এইচ এম মঞ্জুরুল ইসলাম, মেহেদী হাসান, রাফি চৌধুরী প্রমুখ।