image

আনোয়ারায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

image

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, কালো পতাকা উত্তোলন, আলোচনা সভা,খতমে কোরআন, মিলাদ মাহফিলের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় চট্টগ্রামের আনোয়ারায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ ও উপজেলা আওয়ামীলীগ পৃথক পৃথক কর্মসূচি পালন করেন।

রবিবার (১৫ আগষ্ট) সকাল ১০ টায় আনোয়ারা উপজেলা পরিষদ চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান মৃণাল কান্তি ধর, সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম দিদারুল ইসলাম সিকদার। পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে সকাল ৯ টায় আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী ও সাধারণ সম্পাদক এমএ মালেকের নেতৃত্বে বঙ্গবন্ধৃর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধানিবেদন করেন। পরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়া উপজেলা যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামীলীগ, আনোয়ারা প্রেসক্লাব,আনোয়ারা সরকারী কলেজ, বটতলী এসএম আউলিয়া ডিগ্রী কলেজ, আনোয়ারা সরকারী উচ্চ বিদ্যালয়, ভক্তিয়ার পাড়া চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়, বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চ বিদ্যালয়, রায়পুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, রায়পুর গাউছিয়া হাশেমীয়া মাদ্রাসা, চারপীর আউলিয়া আলিম মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক সামজিক সংগঠন আলোচনা সভা,বৃক্ষ রোপনসহ নানা কর্মসূচীর মধ্যদিয়ে দিবসটি পালন করেন।