image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

বান্দরবানে সেরা মৎস্য চাষী লামার নুর মোঃ মিন্টু

লামা (বান্দরবান) প্রতিনিধি    |    ১৮:১৩, আগস্ট ২৯, ২০২১

image

“বেশি বেশি চাষ করি বেকারত্ব দূর করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২১ এর উদযাপন ঘিরে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে উদ্বোধনী ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।

২৯ আগষ্ট রবিবার দুপুরে বান্দরবান জেলা পরিষদ মিলনায়তনে জেলা মৎস্য অধিদপ্তর আয়োজনে শ্রেষ্ঠ সফলতা মৎস্য চাষীদের পুরষ্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে তিনজন সফলতা মৎস্যচাষীদের মাঝে ক্রেষ্ট ও সার্টিফিকেট পুরষ্কার তুলে দেওয়া হয়। সফলতা ৩জন মৎস্যচাষী হলেন, লামা পৌরসভার ১নং ওয়ার্ড চাম্পাতলী গ্রামের নুর মোহাম্মদ মিন্টু, বান্দরবান পৌরসভার ৮নং ওয়ার্ডের মেম্বার পাড়া মোঃ মোস্তফা কামাল ও তারাছা ইউনিয়নে চাগ্যা পাড়া মোঃ ওমর ফারুক।

অনুষ্ঠান শেষে, ৩০ জনকে ৫ কেজি করে ১শত ৫০ কেজি রুইজাতি পোনা মাছ মৎস্যচাষিদের মাঝে বিতরণ করা হয়।

বক্তারা বলেন, ২০১৯-২০ অর্থ বছরে ৭ হাজার মেট্রিক টন মাছ চাষ হয়েছে। সেই সাথে পার্বত্য অঞ্চলে ৫ টি উপজেলায় মাছ চাষে মৎস্যচাষী মোট ৭০০ জনকে প্রশিক্ষন দেওয়া হয়েছে। তবে দুই উপজেলায় রুমা ও থানচিতে মাষ চাষে উদ্যেগটি নেওয়া হয়েছে।

বক্তারা আরো বলেন, দেশে মাছ চাষে ভূমিকা গুরুত্ব রেখেছে সরকার। দেশে বিদেশে মাছের রপ্তানী আগে থেকে দ্বিগুন বেড়েছে। ফলে দেশে দিন দিন মৎস্য চাষের বৃদ্ধি পাচ্ছে। চাকরি পিছনে না ছুটে একজন সফল উদ্যেক্তা হওয়ার চেষ্টা চালাতে হবে। একজন সফল উদ্যেক্তা মানে দেশের একটি অংশ। তাই সবাইকে একজন সফল উদ্যেক্তা হওয়ার জন্য আহব্বান জানান।

অনুষ্ঠানে মুখ্য নির্বাহী কর্মকর্তা এটি এব কাওসার হোসেন, পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডা,অংচালু, উপজেলা কৃষি কর্মকর্তা ওমর ফারুক, জেলা মৎস্য কর্মকর্তা অনিল কুমার সাহাসহ কর্মকর্তাগন ও সফল মৎস্যচাষী ব্যক্তিবর্গ প্রমুখ উপস্তিত ছিলেন।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৩, জুন ১৪, ২০২২

রোহিঙ্গা মাঝি আজিম হত্যাকান্ডের মাস্টারমাইন্ড আনাস গ্রেফতার


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

১৩:৫২, মে ৩১, ২০২২

উখিয়ায় অপহৃত রোহিঙ্গা যুবক উদ্ধার


Los Angeles

২৩:৪৯, মে ২৯, ২০২২

উখিয়ায় তিন হাসপাতাল ক্লিনিকের কপাট হলো বন্ধ, প্রশাসন থাকবেনা আর অন্ধ


Los Angeles

০০:৪২, মে ১৫, ২০২২

উখিয়ায় জাল নোট তৈরির সরঞ্জামসহ রোহিঙ্গা গ্রেফতার


Los Angeles

১৫:৪৩, মে ১৪, ২০২২

ভারত থেকে পালিয়ে আসা ৬ রোহিঙ্গা আটক


Los Angeles

১৪:০৩, মে ১৪, ২০২২

রোহিঙ্গা ক্যাম্পে পন্য মজুদের অভিযোগ গ্রেফতার-২


Los Angeles

০০:৩৭, মে ১৪, ২০২২

ঘুমধুমে ৯০ হাজার ইয়াবাসহ আটক ২


image
image