শিরোনাম
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি | ০০:১২, সেপ্টেম্বর ৫, ২০২১
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রে পরিবহন সংকট এড়াতে একটি পিকআপ গাড়ি উপহার দিয়েছে দেশের শীর্ষ স্থানীয় শিল্প প্রতিষ্ঠান 'রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড'।
শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বান্দরবান জেলা পুলিশ সুপার জেরিন আকতারের নিকট উক্ত গাড়ির চাবি হস্তান্তর করেন প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা।
চাবি হস্তান্তর কালে উপস্থিত ছিলেন রেডিয়েন্ট গার্ডেনের পরিচালক (সাপ্লাই এন্ড চেইন) এম.এ লতিফ জাহেদী, ডিজিএম (সেলস চট্টগ্রাম বিভাগীয়) পরিচালক আলাউদ্দিন আহামদ, রেডিয়েন্ট গার্ডেনের পরিচালক (সার্ভিস) ও তুর্কী এয়্যারলাইনস'র ডাইরেক্টার মুস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ানুল ইসলাম, নাইক্ষ্যংছড়ি থানার ওসি মুহাম্মদ আলমগীর হোসেন, ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ওসি তদন্ত) দেলোয়ার হোসেন, ঘুমধুমস্থ রেডিয়েন্ট গার্ডেনের প্রকল্প সমন্ধয়কারী মশহুর উর আলম লিটন, ঘুমধুম ইউনিয়ন যুবলীগ সভাপতি এম ছৈয়দুল বশর প্রমুখ।
এ সময় বান্দরবান জেলা পুলিশ সুপার জেরিন আকতার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে বলেন, পার্বত্য অঞ্চল উন্নয়নের ছোয়ায় দিন-দিন এগিয়ে যাচ্ছে। পাহাড়ের সোর্ন্দয্যবধর্ণে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল কোম্পানি পুলিশের নিকট গাড়ি প্রদান করে ভার্বমূতি উজ্জ্বল করেছে। তিনি রেডিয়েন্ট গ্রæপের সফলতা কামনা করেন।
Developed By Muktodhara Technology Limited