image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মুক্তিযুদ্ধের সংগঠক সাংবাদিক নুরুল ইসলামের দাফন সম্পন্ন

কক্সবাজার ব্যুরো    |    ১৯:৫৫, সেপ্টেম্বর ৮, ২০২১

image

কক্সবাজার শহরের বৈল্লাপাড়া কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, কক্সবাজার জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, কক্সবাজার মহকুমা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও ‘ দৈনিক কক্সবাজার’ এর সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম।

৮ সেপ্টেম্বর বুধবার বেলা সাড়ে ১১ টার সময় বাবা আশরাফ মিয়া ও মা খুইল্যা বিবির  কবরের পাশে কক্সবাজারের  তাকে সমাহিত করা হয়। দাফন শেষে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে সকাল ১১টায় কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে শোকার্ত জনতার ঢল নামে।

জানাজাপূর্ব  বক্তব্য রাখেন, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমদ, বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক সাবেক এমপি লুৎফুর রহমান কাজল, সাবেক এমপি আবদুর রহমান বদি, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমেদ সিআইপি, তোফায়েল আহমদ।

নামাজে জানাজার পূর্বে মরহুম মোহাম্মদ নুরুল ইসলামকে কক্সবাজার প্রেসক্লাব, কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন, কক্সবাজার জেলা আওয়ামী লীগ, পৌরসভার মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার জেলা জাসদ, কক্সবাজার পৌর আওয়ামীলীগ, যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন সহ বিভিন্ন সংগঠন ও মহলের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।  

কক্সবাজার প্রেস ক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আবু তাহের জানাযার অনুষ্ঠান সঞ্চালনা করেন। জানাজার নামাজে ইমামতি করেন কক্সবাজার বায়তুশ শরফের শিক্ষক মাওলানা মুহাম্মদ শফি। 

পরিবারের পক্ষে সম্পাদক মোহাম্মত নুরুল ইসলামের মেঝ সন্তান কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম বক্তব্য রাখেন।

এদিকে, কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল মরহুম মোহাম্মদ নুরুল ইসলামের কবর জিয়ারত করেন এবং তার রুহের মাগফেরাত কামনা করেন।

গত ৭ সেপ্টেম্বর মঙ্গলবার রাত পৌনে ৯টায় চট্টগ্রাম শহরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুকালে তার বয়স ছিল ৯১ বছর। তার তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য স্বজন-গুণগ্রাহী রেখে যান।

মরহুমের ছেলে সাংবাদিক নজিবুল ইসলাম জানান, গত ২৩ অগাস্ট বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে তার বাবাকে চট্টগ্রাম শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। মঙ্গলবার রাত পৌনে ৯টায় সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

একই দিন রাত ১১টায় চট্টগ্রাম শহরে কাতালগঞ্জ জামে মসজিদে প্রয়াতের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ১১টায় কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে শেষ নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৩, জুন ১৪, ২০২২

রোহিঙ্গা মাঝি আজিম হত্যাকান্ডের মাস্টারমাইন্ড আনাস গ্রেফতার


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

১৩:৫২, মে ৩১, ২০২২

উখিয়ায় অপহৃত রোহিঙ্গা যুবক উদ্ধার


Los Angeles

২৩:৪৯, মে ২৯, ২০২২

উখিয়ায় তিন হাসপাতাল ক্লিনিকের কপাট হলো বন্ধ, প্রশাসন থাকবেনা আর অন্ধ


Los Angeles

০০:৪২, মে ১৫, ২০২২

উখিয়ায় জাল নোট তৈরির সরঞ্জামসহ রোহিঙ্গা গ্রেফতার


Los Angeles

১৫:৪৩, মে ১৪, ২০২২

ভারত থেকে পালিয়ে আসা ৬ রোহিঙ্গা আটক


Los Angeles

১৪:০৩, মে ১৪, ২০২২

রোহিঙ্গা ক্যাম্পে পন্য মজুদের অভিযোগ গ্রেফতার-২


Los Angeles

০০:৩৭, মে ১৪, ২০২২

ঘুমধুমে ৯০ হাজার ইয়াবাসহ আটক ২


image
image