image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

উখিয়ায় দূর্গম এলাকার ২০শিক্ষার্থীকে বাইসাইকেল বিতরণ

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি    |    ২৩:৩৮, সেপ্টেম্বর ১৩, ২০২১

image

কক্সবাজারের উখিয়ায় দূর্গম এলাকা ২০ জন দরিদ্র ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

সোমবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১ টায় থাইংখালী উচ্চ বিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে এসব বাইসাইকেল প্রদান করা হয়।

পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম.গফুর উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এসব বাইসাইকেল বিতরণ করা হয়। এ সময় তিনি বলেন, ৬নং ওয়ার্ডের তেলখোলা-মোছারখোলা খুবই দূর্গম এলাকা। ওই এলাকার শিক্ষার্থীদের প্রতিদিন যাতায়াতে দূর্ভোগের কথা চিন্তা করে ২০জন শিক্ষার্থীকে বাইসাইকেল বিতরণ করা হয়।

প্রধান অতিথি উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ বলেন,তেলখোলা-মোছারখোলা  দুর্গম এলাকার দরিদ্র শিক্ষার্থীদের যাতায়াত কষ্ট লাঘব করতে এই বাইসাইকেল বিতরণের উদ্যোগ নেয়া হয়। পরিষদের এলজিএসপি-৩ বরাদ্দ থেকে এসব বাইসাইকেল প্রদান করা হয়।

এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বদরুল আলম, পালংখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোজাফফর আহমদ, ইউপি সদস্য জয়নাল আবেদীন, ইউপি সদস্য তোফাইল আহমদ, থাইংখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. রহিম ও সহকারী প্রধান শিক্ষক মোঃ মোস্তফা কামালসহ শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৩, জুন ১৪, ২০২২

রোহিঙ্গা মাঝি আজিম হত্যাকান্ডের মাস্টারমাইন্ড আনাস গ্রেফতার


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

১৩:৫২, মে ৩১, ২০২২

উখিয়ায় অপহৃত রোহিঙ্গা যুবক উদ্ধার


Los Angeles

২৩:৪৯, মে ২৯, ২০২২

উখিয়ায় তিন হাসপাতাল ক্লিনিকের কপাট হলো বন্ধ, প্রশাসন থাকবেনা আর অন্ধ


Los Angeles

০০:৪২, মে ১৫, ২০২২

উখিয়ায় জাল নোট তৈরির সরঞ্জামসহ রোহিঙ্গা গ্রেফতার


Los Angeles

১৫:৪৩, মে ১৪, ২০২২

ভারত থেকে পালিয়ে আসা ৬ রোহিঙ্গা আটক


Los Angeles

১৪:০৩, মে ১৪, ২০২২

রোহিঙ্গা ক্যাম্পে পন্য মজুদের অভিযোগ গ্রেফতার-২


Los Angeles

০০:৩৭, মে ১৪, ২০২২

ঘুমধুমে ৯০ হাজার ইয়াবাসহ আটক ২


image
image