image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

ব্যাংক কর্মকর্তা ও স্থানীয় উদ্যোক্তাদের নিয়ে পেকুয়ায় চেম্বারের মতবিনিময়

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি    |    ১৯:৪৩, সেপ্টেম্বর ১৪, ২০২১

image

কক্সবাজারের পেকুয়ায় কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কর্তৃক আয়োজিত লকডাউনকালে ক্ষুদ্র-মাঝারি ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি পুষিয়ে নেওয়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত কোভিড-১৯ প্রণোদনা প্যাকেজ নিয়ে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।

১৪ সেপ্টেম্বর সকালে  উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ব্যাংক কর্মকর্তা ও স্থানীয় উদ্যোক্তাদের নিয়ে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অসিফ আল্ জিন্নাত।

কক্সবাজার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রী’র সভাপতি আবু মোরশেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পেকুয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম মিনু।

কক্সবাজার চেম্বার সভাপতি আবু মোরশেদ চৌধুরী বলেন, টেকসই একটি অর্থনীতির ভিত্ত গঠনের লক্ষ্যে জেলার শীর্ষ বাণিজ্যিক সংগঠন হিসেবে আমাদের দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রীর কতৃক ঘোষিত প্রণোদনা প্যাকেজ সম্পর্কে প্রান্তিক পর্যায়ে অবহিত করা এবং ব্যাংকের এবং উদ্যোক্তাদের মধ্যে একটি সুস্থ সমন্বয় সৃষ্টিতে সহযোগিতা করা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক, আইএলও প্রকল্প সমন্বয়কারী এবং চেম্বার প্রকল্প কর্মকর্তা অশোক সরকার।

ব্যাংক প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে বর্তমানে উপজেলা পর্যায়ে সিএসএমই প্রণোদনা প্যাকেজের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন- কৃষি ব্যাংক পেকুয়া শাখা ব্যাবস্থাপক মোঃ মিসবাহ উল্লাহ, বিনিয়োগ কর্মকর্তা সুমন মজুমদার, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কর্মকর্তা মোঃ আহসান উদ্দীন, আল- অরফাফা ইসলামি ব্যাংক ব্যাবস্থাপক মোঃফয়েজ উল্লাহ, ইসলামী ব্যাংক পেকুয়া শাখার সিনিয়র কর্মকর্তা মোঃ দিদারুল ইসলাম, জনতা ব্যাংক পেকুয়া শাখা ব্যবস্থাপক রুবেল কান্তি দে, গ্লোবাল ইসলামী ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ ফোরকান আলী। উদ্যোক্তাদের মধ্যে মর্জিনা বেগম, আমেনা বেগম, মোহাম্মদ হোছাইন, দেলোয়ার হোছাইন, মোহাম্মদ ফারুক বক্তব্য রাখেন।  স্থানীয় কয়েকটি ব্যাংক প্যাকেজের আওতায় অর্থ ছাড় দিলেও প্রায় ৯৫% নারী উদ্যোক্তা এই সুযোগ থেকে বঞ্চিত। অনেক উদ্যোক্তাগণ ব্যাংকারদের সহযোগিতা নিয়ে নানা প্রশ্ন তুলেন।

এসময় উপস্থিত স্থানীয় উদ্যোক্তাগণ বলেন আমরা এ বিষয়ে বিস্তারিত অবহিত নই! যদিও স্থানীয় ব্যাংক শাখা প্রধানগণ বলছেন তারা প্রণোদনা প্যাকেজের আওতায় বিভিন্ন খাতে অর্থ ছাড় দিয়েছেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ আল জিনাত বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজ প্রান্তিক পর্যায়ে প্রচার-প্রচারণা আরও বৃদ্ধি করা দরকার,এ ক্ষেত্রে ব্যাংকারদের যোগিতা কামনা করে।

প্রধান অতিথি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম মিনু বলেন জনসংখ্যার দিক থেকে দেশের একটি বৃহৎ অংশ নারী। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঘোষিত রূপকল্প ২০৪১ অর্জনে নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার ভিত্তিতে আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে অর্থনীতির মূল স্রোতধারার সাথে সম্পৃক্ত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। উপকূলীয় অঞ্চলেরক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করণের সুষ্ঠু ব্যবস্থা না থাকায় উদ্যোক্তারা পণ্য উৎপাদনের আগ্রহ হারিয়ে ফেলছে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৩, জুন ১৪, ২০২২

রোহিঙ্গা মাঝি আজিম হত্যাকান্ডের মাস্টারমাইন্ড আনাস গ্রেফতার


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

১৩:৫২, মে ৩১, ২০২২

উখিয়ায় অপহৃত রোহিঙ্গা যুবক উদ্ধার


Los Angeles

২৩:৪৯, মে ২৯, ২০২২

উখিয়ায় তিন হাসপাতাল ক্লিনিকের কপাট হলো বন্ধ, প্রশাসন থাকবেনা আর অন্ধ


Los Angeles

০০:৪২, মে ১৫, ২০২২

উখিয়ায় জাল নোট তৈরির সরঞ্জামসহ রোহিঙ্গা গ্রেফতার


Los Angeles

১৫:৪৩, মে ১৪, ২০২২

ভারত থেকে পালিয়ে আসা ৬ রোহিঙ্গা আটক


Los Angeles

১৪:০৩, মে ১৪, ২০২২

রোহিঙ্গা ক্যাম্পে পন্য মজুদের অভিযোগ গ্রেফতার-২


Los Angeles

০০:৩৭, মে ১৪, ২০২২

ঘুমধুমে ৯০ হাজার ইয়াবাসহ আটক ২


image
image