image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

মার্কিন রাষ্ট্রদূত মিলার’র রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি    |    ২২:২১, সেপ্টেম্বর ১৯, ২০২১

image

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিষ্টার আর্ল আর মিলার রোহিঙ্গা ক্যাম্পে মানবিক সেবায় নিয়োজিত হোপ হাসপাতাল ও ইউএনএইচসিআরের বিভিন্ন কার্য্যক্রম পরিদর্শন এবং কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করেন।

১৯ সেপ্টেম্বর (রবিবার) দুপুর ১২টার দিকে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিষ্টার আর্ল আর মিলার ১৪ এপিবিএন দায়িত্বরত ক্যাম্প এলাকা পরিদর্শনে আসেন। এসময় সফর সর্ঙ্গী হিসেবে ছিলেন মিসেল রেনী এডেলমেন, মার্শা মিশেলসহ ইউএনএইচসিআরের বিভিন্ন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। তিনি প্রথমে হোপ হসপিটাল ফর উমেন পরিদর্শন করেন। এসময় হাসপাতালে দায়িত্বরত হোপ হাসপাতালের বিভিন্ন পদবীর কর্মকর্তারা তাকে বরণ করে নেন। মার্কিন রাষ্ট্রদূত হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনসহ কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এরপর ৫নং রোহিঙ্গা ক্যাম্পের গণস্বাহ্য হাসপাতাল পরিদর্শন করে গ্যাস সহায়তা কার্যক্রম, পুষ্টি সহায়তা কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

দুপুর ২টার দিকে মধুরছড়া বিশ্ব খাদ্য কর্মসূচী’র সার্বিক কার্যক্রমের প্রেজেন্টেশনে অংশগ্রহণ এবং ফায়ার মহড়া পরিদর্শন করেন। পরে প্রতিনিধি দল বিকেল ৩টার দিকে কক্সবাজারের উদ্দেশ্যে রোহিঙ্গা ক্যাম্প ত্যাগ করেন।

এর আগে ১৮ সেপ্টেম্বর উখিয়ার রত্নাপালং ইউনিয়নের ইউএনএফপিএ এবং ডব্লিউএফপি এর গণউন্নয়ন কেন্দ্র সংস্থার তত্বাবধানে পরিচালিত ‘উইমেন লিড কমিউনিটি সেন্টার’ পরিদর্শন করেন। এ সময় উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ ও উখিয়া থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সনজুর মােরশেদ উপস্থিত ছিলেন।

কক্সবাজার ১৪এপিবিএন অধিনায়ক এসপি নাঈম উল হক ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূতের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সত্যতা নিশ্চিত করে জানান, নিশ্চিদ্রনিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে তাহার সফর সম্পন্ন হয়েছে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৩, জুন ১৪, ২০২২

রোহিঙ্গা মাঝি আজিম হত্যাকান্ডের মাস্টারমাইন্ড আনাস গ্রেফতার


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

১৩:৫২, মে ৩১, ২০২২

উখিয়ায় অপহৃত রোহিঙ্গা যুবক উদ্ধার


Los Angeles

২৩:৪৯, মে ২৯, ২০২২

উখিয়ায় তিন হাসপাতাল ক্লিনিকের কপাট হলো বন্ধ, প্রশাসন থাকবেনা আর অন্ধ


Los Angeles

০০:৪২, মে ১৫, ২০২২

উখিয়ায় জাল নোট তৈরির সরঞ্জামসহ রোহিঙ্গা গ্রেফতার


Los Angeles

১৫:৪৩, মে ১৪, ২০২২

ভারত থেকে পালিয়ে আসা ৬ রোহিঙ্গা আটক


Los Angeles

১৪:০৩, মে ১৪, ২০২২

রোহিঙ্গা ক্যাম্পে পন্য মজুদের অভিযোগ গ্রেফতার-২


Los Angeles

০০:৩৭, মে ১৪, ২০২২

ঘুমধুমে ৯০ হাজার ইয়াবাসহ আটক ২


image
image