image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

পেকুয়ার টইটংয়ে আবারও নৌকা নিয়ে চেয়ারম্যান নির্বাচিত জাহেদ চৌধুরী 

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি    |    ২২:৪১, সেপ্টেম্বর ২০, ২০২১

image

কক্সবাজারের পেকুয়ার টইটং ইউপি নির্বাচনে বিপুল ভোটে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন  বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী জাহেদুল ইসলাম চৌধুরী । নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৭৯২৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী জেড এম মোসলেম উদ্দিন চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ৩৯২২ ভোট।

সোমবার (২০সেপ্টেম্বর) সকাল থেকে ৯টি কেন্দ্রে উৎসব মুখর পরিবেশে ভোট দিয়েছেন ভোটাররা। এবারে প্রতিটি কেন্দ্রে নারী ভোটারের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। নির্বাচনে মোট ১৮ হাজার ৬শত ১২ ভোটারের মধ্যে ১৩ হাজার ৪৫২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। 

এর আগে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সুষ্ঠভাবে সম্পন্ন হয় এ নির্বাচন। কঠোর নিরাপত্তায় ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকাল সাড়ে ১০টার দিকে টইটং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই মেম্বার পদপ্রার্থীর অনুসারীদের মাঝে উত্তেজনা বিরাজ করে। পরে আইনশৃঙ্খলা বাহিনী এসে নিয়ন্ত্রণে আনে। তাছাড়া বেলা ১২টার দিকে ৯নং ওয়ার্ডের সোনাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেয়ার সময় মাহমুদুল করিম নামের এক যুবককে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

বেসরকারিভাবে নব নির্বাচিত চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী বলেন, টইটংবাসীর প্রতি আমি কৃতজ্ঞ। অতীতে আমি চেষ্টা করেছি তাদের পাশে থাকতে। তারা সে মর্যাদা আমাকে দিয়েছে। মান রেখেছে শেখ হাসিনার নৌকার। সবাইকে সাথে নিয়ে সমৃদ্ধির টইটং গড়ে তুলতে চাই। আমি টইটং ইউনিয়নকে মডেল টইটংয়ে রুপান্তরিত করবো।

এদিকে নৌকার এ বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম। তিনি বলেন, এ নির্বাচনে শেখ হাসিনার নৌকার বিজয় হয়েছে। বিজয় হয়েছে জাহেদুল ইসলামের নৌকার। আওয়ামী লীগ সরকারের উন্নয়নের সুফল আজ মানুষ ভোগ করতেছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকাকেই বেছে নিয়েছেন টইটংবাসী।

উল্লেখ্য এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জন, মেম্বার পদে ৪২ জন ও মহিলা মেম্বার পদে লড়ছেন ১২ জন প্রতিদ্বন্দ্বী। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ঘোড়া প্রতীকের এম শহিদুল্লাহ আগেই জাহেদুল ইসলামকে সমর্থন করে নৌকার জন্য ভোট চেয়েছেন। এবারের নির্বাচনে ১নং ওয়ার্ড থেকে যুবলীগ নেতা আব্দুল জলিল, ২নং থেকে আওয়ামীলীগ নেতা আবুল কালাম, ৩নং থেকে সদ্য আওয়ামীলীগে যোগদানকারী মনজুর আলম, ৪ নং থেকে ওলামালীগ নেতা মৌলানা আব্দুল হক, ৫নং থেকে যুবলীগ নেতা আবু ওমর, ৬নং থেকে আওয়ামীলীগ নেতা ফায়সাল আকবর, ৭নং থেকে আওয়ামীলীগ নেতা শাহাব উদ্দিন, ৮নং থেকে বিএনপি সমর্থিত ইলিয়াছ মুহাম্মদ রোকন ও ৯ নং ওয়ার্ড থেকে আওয়ামীলীগ নেতা নুরুল আবছার নির্বাচিত হয়েছেন। 

এছাড়া সংরক্ষিত মহিলা আসন ১,২ ও ৩ নং ওয়ার্ড থেকে জাতীয়পার্টির নেত্রী দিলুয়ারা বেগম, ৪, ৫ ও ৬ নং থেকে বিএনপি সমর্থিত রোজিনা আক্তার এবং ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড থেকে আওয়ামীলীগ সমর্থিত আয়েশা মোনাফ বিজয়ী হয়েছেন।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৩, জুন ১৪, ২০২২

রোহিঙ্গা মাঝি আজিম হত্যাকান্ডের মাস্টারমাইন্ড আনাস গ্রেফতার


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

১৩:৫২, মে ৩১, ২০২২

উখিয়ায় অপহৃত রোহিঙ্গা যুবক উদ্ধার


Los Angeles

২৩:৪৯, মে ২৯, ২০২২

উখিয়ায় তিন হাসপাতাল ক্লিনিকের কপাট হলো বন্ধ, প্রশাসন থাকবেনা আর অন্ধ


Los Angeles

০০:৪২, মে ১৫, ২০২২

উখিয়ায় জাল নোট তৈরির সরঞ্জামসহ রোহিঙ্গা গ্রেফতার


Los Angeles

১৫:৪৩, মে ১৪, ২০২২

ভারত থেকে পালিয়ে আসা ৬ রোহিঙ্গা আটক


Los Angeles

১৪:০৩, মে ১৪, ২০২২

রোহিঙ্গা ক্যাম্পে পন্য মজুদের অভিযোগ গ্রেফতার-২


Los Angeles

০০:৩৭, মে ১৪, ২০২২

ঘুমধুমে ৯০ হাজার ইয়াবাসহ আটক ২


image
image