image

আজ, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ইং

পূর্বিতা চাকমা পেকুয়ার নতুন ইউএনও

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি    |    ২০:৪৪, সেপ্টেম্বর ২৩, ২০২১

image

কক্সবাজারের পেকুয়ার নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসাবে পূর্বিতা চাকমা যোগদান করেছেন। ২৩ সেপ্টেম্বর সকাল ১০ টায় তিনি পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে যোগদান করে সদ্য বিদায়ী  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোতাছেম বিল্যাহের কাছ থেকে দায়িত্বভার গ্রহন করেন। পরে উপজেলার ইউপি চেয়ারম্যান এসোসিয়েশনের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা কে ফুল দিয়ে বরণ করা হয়।

এ সময় নবাগত ইউএনও উপস্থিত চেয়ারম্যানদের উদ্দেশ্য বলেন আপনাদের সার্বিক সহযোগিতা আমার একান্ত কাম্য। আপনাদের মাধ্যমে এলাকার যাবতীয় সমস্যা সমাধানে আমি বদ্ধ পরিকর। আমার সাধ্যমত আমি চেষ্টা করবো আপনাদের পাশে থাকতে।

পরে সদ্যবিদায়ী ইউএনও মোতাছেম বিল্লাহকে ফুলের শুভেচ্ছা জানান উপজেলার ইউপি চেয়ারম্যান এসোসিয়েশনের নেতৃবৃন্দ। 

এ সময় বিদায়ী ইউএনও বলেন আপনারা আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন। বিশেষ করে মহামারি করোনা ভাইরাস মোকাবেলা ও বন্যায় প্লাবিত এলাকায় ত্রাণ বিতরণে। এছাড়াও বিভিন্ন সার্বিক বিষয় নিয়েও আমাকে সহযোগিতা করেছেন বলে আমি আজ আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার জন্য দোয়া করবেন।

  এসময় উপস্থিত ছিলেন বারবাকিয়া ইউপি চেয়ারম্যান বদিউল আলম,  উজানটিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম চৌধুরী, রাজাখালী ইউপি চেয়ারম্যান ছৈয়দ নুর, টইটং ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী,  টইটং ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও নব নির্বাচিত এমইউপি শাহাবুদ্দিন।   

এদিকে গত ৩১ আগস্ট চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ড. প্রকাশ কান্তি চৌধুরী কর্তৃক ৪৮২ নম্বর স্মারকে জারীকৃত এক প্রজ্ঞাপনে পূর্বিতা চাকমা সহ বিসিএস (প্রশাসন) ক্যাডারের একই পদমর্যাদার ৩ জন কর্মকর্তাকে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন উপজেলার ইউএনও হিসাবে পদায়ন করা হয়। নিয়োগ হওয়ার এক মাসের মাথায় যোগদান করেন পেকুয়ার নবগত ইউএনও পূর্বিতা চাকমা। 

তিনি এর আগে কক্সবাজার বিয়াম আঞ্চলিক কেন্দ্রে সিনিয়র সহকারী সচিবের মর্যদায় সহকারী পরিচালক হিসাবে কর্মরত ছিলেন। গত ৩০ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার এক আদেশে পূর্বিতা চাকমা’কে ইউএনও হিসাবে পদায়নের জন্য তাঁর চাকুরী চট্টগ্রামের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়। পূর্বিতা চাকমা’র নিজের ও শ্বশুর বাড়ি রাঙ্গামাটি জেলায়। অপরদিকে, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের ৩১ আগস্টের একই প্রজ্ঞাপনে পেকুয়া উপজেলার বর্তমান ইউএনও মোঃ মোতাছেম বিল্ল্যাহ (১৭৪১৬)-কে খাগড়াছড়ি জেলার রামগড়ের ইউএনও হিসাবে বদলী করা হয়েছে। মোঃ মোতাছেম বিল্ল্যাহ ২০২০ সালের ১০ সেপ্টেম্বর পেকুয়ায় ইউএনও হিসাবে যোগদান করেছিলেন। মোঃ মোতাছেম বিল্ল্যাহ’র নিজ বাড়ি নোয়াখালী জেলায় এবং শ্বশুর বাড়ি কুমিল্লা জেলায়। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোতাছেম বিল্যাহর বদলীর খবর ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মাঝে হতাশা দেখা যায়।  অনেকই বলে ওনি জনবান্ধন অফিসার। ওনি মানুষের সেবা করেছেন। এমন মহামারী করোনা ভাইরাসে জীবন বাজি রেখে তিনি ছুটে গেছেন পানি বন্দি মানুষের কাছে গিয়ে শুকানো খাবার ও ত্রাণ সহায়তা প্রদান করেন।  তিনি গরীব ধনী পার্থক্য করেন নাই। যে কোন বিষয় ওনাকে সহজে বুঝা যায়। প্রধানমন্ত্রীর ত্রাণ, ভুমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর বিতরণে তিনি নিজেই তদারি করে সুষ্ঠু ভাবে প্রকল্প বাস্তবায়ন করেছেন কোনরূপ দুর্ণীতির আশ্রয় নেন নি। এমন জনবান্ধন অফিসার কে পেকুয়াবাসী হারিয়েছে। তৎকালিন ইউএনও মারুফুর রশিদ পেকুয়া বাসীকে বদলীকালিন সময়ে কাঁদিয়ে গিয়েছিলেন। এবার ঠিক তারই অনুরূপ বর্তমান ইউএনও মোতাছেম বিল্যাহ অল্প সময়ের মধ্যে মানুষের মন জয় করছেন সেবা দিয়ে। এবার বিদায়ের বেলায় তিনি ও পেকুয়াবাসীকে কাঁদিয়ে পার্বত্য খাগড়াছড়ি জেলার রামগড়ের ইউএনও হিসাবে যোগ দিবেন।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৩, জুন ১৪, ২০২২

রোহিঙ্গা মাঝি আজিম হত্যাকান্ডের মাস্টারমাইন্ড আনাস গ্রেফতার


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

১৩:৫২, মে ৩১, ২০২২

উখিয়ায় অপহৃত রোহিঙ্গা যুবক উদ্ধার


Los Angeles

২৩:৪৯, মে ২৯, ২০২২

উখিয়ায় তিন হাসপাতাল ক্লিনিকের কপাট হলো বন্ধ, প্রশাসন থাকবেনা আর অন্ধ


Los Angeles

০০:৪২, মে ১৫, ২০২২

উখিয়ায় জাল নোট তৈরির সরঞ্জামসহ রোহিঙ্গা গ্রেফতার


Los Angeles

১৫:৪৩, মে ১৪, ২০২২

ভারত থেকে পালিয়ে আসা ৬ রোহিঙ্গা আটক


Los Angeles

১৪:০৩, মে ১৪, ২০২২

রোহিঙ্গা ক্যাম্পে পন্য মজুদের অভিযোগ গ্রেফতার-২


Los Angeles

০০:৩৭, মে ১৪, ২০২২

ঘুমধুমে ৯০ হাজার ইয়াবাসহ আটক ২


image
image