শিরোনাম
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি | ২৩:২২, সেপ্টেম্বর ২৬, ২০২১
পুলিশের অতিরিক্ত আইজিপি মোশারফ হোসেন বলেছেন, ১৪ এপিবিএন এর সদর দপ্তর রোহিঙ্গা ক্যাম্প এর কাছাকাছি হওয়ায় রোহিঙ্গা ক্যাম্পের আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরো সহজ হবে।
রোববার(২৬ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে তিনি উখিয়ায় আর্মড পুলিশ ব্যাটালিয়ান ১৪ এপিবিএন এর সদর দপ্তর উদ্বোধন কালে উপরোক্ত বক্তব্য দেন। উখিয়ার হিজলিয়াতে ১৪ এপিবিএন অধিনায়কের কার্যালয় উদ্বোধন ও পুলিশ লাইন্স পরিদর্শন করেন তিনি।
এসময় পরিদর্শন প্যারেড গ্রহন করার পর তিনি ভাড়া করা ভবনে তৈরী বিভিন্ন অফিস ও ব্যারাক পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।
তিনি উপস্থিত সকলকে পেশাদারিত্বের সাথে কাজ করার নির্দেশ প্রদান করেন। পরে তিনি রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি পরিদর্শন করেন। উদ্দেশ্যে রওনা করেন।উল্লেখ্য কক্সবাজার শহরে থাকা ১৪ এপিবিন সদর দপ্তর ও পুলিশ লাইন্স এ মাসের শুরুর দিকে উখিয়া’র হিজলিয়াতে স্থানান্তর হয়েছে।
Developed By Muktodhara Technology Limited