image

আজ, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইং

রোহিঙ্গা ক্যাম্পে বাংলাদেশি সাংবাদিকদের প্রবেশে বাধা নেই

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি    |    ১৭:১০, অক্টোবর ১০, ২০২১

image

রোহিঙ্গা শিবিরে বাংলাদেশি সাংবাদিকদের প্রবেশে বা সংবাদ সংগ্রহের ক্ষেত্রে কোনরকম বিধিনিষেধ নেই। তারা সেখানে অবাধে সংবাদ সংগ্রহ করতে পারবেন। তবে বিদেশী সাংবাদিকরা  রোহিঙ্গা শিবিরে কাজ করার ক্ষেত্রে পূর্বানুমতির প্রয়োজন রয়েছে। 

রোববার (১০ অক্টোবর) বেলা ১২ টায় অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন। 

সভায় কক্সবাজার প্রেস ক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের বলেন, সম্প্রতি রোহিঙ্গা শিবিরে প্রবেশের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর বাধার শিকার হচ্ছেন সাংবাদিকরা। তাদের অধিকার ক্ষুন্ন করা হচ্ছে। তারা স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ করতে পারছেন না। 

তিনি প্রশ্ন করেন, রোহিঙ্গা শিবিরে সাংবাদিক প্রবেশের ক্ষেত্রে কোন বিধি-নিষেধ আরোপ করা হয়েছে কিনা। 

এ বিষয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি, জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ ব্যাখ্যা চান অতিরিক্ত শরনার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইনের কাছে। 

জবাবে তিনি বলেন, বাংলাদেশী সাংবাদিকদের রোহিঙ্গা শিবিরে প্রবেশের ক্ষেত্রে কোন বিধিনিষেধ নেই। 

এসময় জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ রোহিঙ্গা শিবিরে পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা করার জন্য দায়িত্বরত প্রত্যেক সংস্থার প্রতি আহ্বান জানান।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৩, জুন ১৪, ২০২২

রোহিঙ্গা মাঝি আজিম হত্যাকান্ডের মাস্টারমাইন্ড আনাস গ্রেফতার


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

১৩:৫২, মে ৩১, ২০২২

উখিয়ায় অপহৃত রোহিঙ্গা যুবক উদ্ধার


Los Angeles

২৩:৪৯, মে ২৯, ২০২২

উখিয়ায় তিন হাসপাতাল ক্লিনিকের কপাট হলো বন্ধ, প্রশাসন থাকবেনা আর অন্ধ


Los Angeles

০০:৪২, মে ১৫, ২০২২

উখিয়ায় জাল নোট তৈরির সরঞ্জামসহ রোহিঙ্গা গ্রেফতার


Los Angeles

১৫:৪৩, মে ১৪, ২০২২

ভারত থেকে পালিয়ে আসা ৬ রোহিঙ্গা আটক


Los Angeles

১৪:০৩, মে ১৪, ২০২২

রোহিঙ্গা ক্যাম্পে পন্য মজুদের অভিযোগ গ্রেফতার-২


Los Angeles

০০:৩৭, মে ১৪, ২০২২

ঘুমধুমে ৯০ হাজার ইয়াবাসহ আটক ২


image
image