image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

নজরদারী ও তদারকির অভাবে বোয়ালখালীর যাত্রী ছাউনিগুলো বেদখল : দূর্ভোগে জনগণ

শাহেদ হোসাইন ছোটন, বোয়ালখালী সংবাদদাতা    |    ০১:০১, জুলাই ৩, ২০১৯

image

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বিভিন্নস্থানের যাত্রী সাধারণের বিশ্রামের জন্য নির্মিত যাত্রী ছাউনিগুলো দীর্ঘদিন ধরে বেদখল হয়ে পড়েছে। এতে যাত্রী সাধারণকে দূর্ভোগ পোহাতে হচ্ছে। 

সরেজমিনে উপজেলার সদর, গোমদন্ডী ফুলতল, শাকপুরা চৌমুহনী, পেতন আউলিয়া মাজার এলাকায় অবস্থিত ছাত্র ছাউনিগুলোর প্রায় সবকটিই বেদখল হয়ে গেছে। 

উপজেলা সদর যাত্রী ছাউনি : কয়দিন আগে ওই যাত্রী ছাউনি কাপড়ের দোকান ছিল। বর্তমানে কাপড়ের দোকান না থাকলে পাগল ও মাদকাসক্ত লোকজনের অবস্থান, ফ্লোরে পানি জমে থাকায় ওই যাত্রী ছাউনিতে যাত্রী সাধারণের বিশ্রাম নেয়ার সুযোগ নেই। তবে ওই যাত্রী ছাউনিটি স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি দখল করার অপচেষ্টা চালানোর অভিযোগ রয়েছে।

শাকপুরা চৌমুহনী যাত্রী ছাউনি : স্থানীয় ইউনিয়ন পরিষদের সৌজন্যে এটি বাস্তবায়ন করলে বর্তমানে ওই যাত্রী ছাউনির সামনে সিএনজি অটো টেক্সির স্টেশন করায় সেটি এখন ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। রাতের বেলায় ওই যাত্রী ছাউনিতে চলে গাঁজা ও ইয়াবা সেবন। সিএনজি টেক্সি চালকেরা এটিকে একধরণের দখলে নিয়ে নেয়ায় সেখানে কোনো যাত্রীর, জনসাধারণ বিশ্রাম করার বা বৃষ্টির দিনে আশ্রয় নেয়ার সুযোগ নেই।    

গোমদন্ডী ফুলতল যাত্রী ছাউনি : বোয়ালখালী উপজেলার দ্বিতীয় বৃহত্তম এলাকা গোমদন্ডী ফুলতল। অনেক সময় চট্টগ্রাম শহরে চলাচলরত যাত্রী সাধারণ উপজেলা সদর, শাকপুরা চৌমুহনীতে গাড়ী না পেলেও গাড়ী পাওয়ার আশায় গোমদন্ডী ফুলতল আসে। কিন্তু এখানে নির্মিত যাত্রী ছাউনিটি দেখভালের অভাবে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয় অটো টেম্পো চালক-হেলপারদের অঘোষিত দখলে চলে যাওয়ায় এখানে যাত্রী সাধারণের বিশ্রাম নেয়ার সুযোগ নেই। বর্তমানে এখানে ময়লা-আর্বজনা জমে সাধারণ যাত্রীদের ব্যবহার অনুপযোগী। 

পেতন আউলিয়া মাজার গেইট যাত্রী ছাউনি :  পেতন আউলিয়া মাজার গেইট এলাকায় যাত্রীদের সুবিধার্থে নির্মিত যাত্রী ছাউনিটি এখন ব্যবসা প্রতিষ্ঠান। সেখানে মৌসুমী ব্যবসায়ীরা বাঙ্গি-তরমুজ এবং অন্যান্য মৌসুমী ফলের দোকান খুলে বসায় এটি এখন যাত্রী সাধারণ ব্যবহার করতে পারছে না। জানা যায়, এ যাত্রী ছাউনিটি যাত্রীদের সুবিধার্থে স্থানীয় আহমদ হোসেন সওদাগর এটি নির্মাণ করেন। কিন্তু পরিতাপের বিষয় যাত্রীদের জন্য নির্মিত যাত্রী ছাউনিটি এখন মৌসুমী  ব্যবসায়ী ও সিএনজি চালকদের দখলে।  

কালুরঘাট যাত্রী ছাউনি : স্থানীয় সাংসদ আলহাজ্ব মঈন উদ্দিন খান বাদলের তত্ত¡াবধানে এটি নির্মিত হলে ও রক্ষণাবেক্ষণের অভাবে এটি এখন বিলুপ্তির পথে। 

সরকারী-বেসরকারী উদ্যোগে এসব যাত্রী ছাউনি নির্মিত হলেও রক্ষণাবেক্ষণ এবং উপজেলা ও পৌর প্রশাসকের দেখভালের অভাবে এসব যাত্রী ছাউনিগুলো ব্যবহার অনুপযোগী এবং বেদখল হয়ে যাচ্ছে। 

এব্যাপারে জানতে চাইলে বোয়ালখালী পৌরসভার মেয়র হাজী আবুল কালাম আবু বলেন, ‘যাত্রী ছাউনিগুলো পৌরসভা এলাকায় হলে যেহেতু পৌরসভার অর্থায়নে নির্মিত হয়নি, সেহেতু রক্ষণাবেক্ষন ও আমাদের উপর বর্তায় না।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আছিয়া খাতুন বলেন, ‘বেদখল যাত্রী ছাউনিগুলো শীঘ্রই চলাচলরত যাত্রীসাধারণের জন্য ব্যবহার উপযোগী করে উন্মুক্ত করে দেয়া হবে।’ 



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:৩৩, অক্টোবর ১৩, ২০২১

তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে বিপাকে বাঁশখালীর এক দরিদ্র পরিবার


Los Angeles

১৯:২৫, অক্টোবর ১২, ২০২১

বৈদ্যুতিক খুঁটিতে ধ্বসে গেলো হাসপাতালের সীমানা প্রাচীর


Los Angeles

১২:১৮, অক্টোবর ১০, ২০২১

কে বলে রে জমি নাই, জমি আছে দোহাজারী পৌরসভার জামিজুরী-আদর্শগ্রাম রাস্তায় !


Los Angeles

১১:৪৮, অক্টোবর ১০, ২০২১

সীতাকুন্ডে নলকূপে ঢালায়ের অভিযোগ : সুপেয় পানির সংকটে এলাকাবাসী


Los Angeles

০২:৩৬, অক্টোবর ১০, ২০২১

বিটুমিন নয়, সড়কে যেনো ভিটামিনের অভাব !


Los Angeles

১৮:২৭, অক্টোবর ৪, ২০২১

কালভার্ট ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন বাঁশখালীর ইকোপার্ক


Los Angeles

১৮:৪৪, অক্টোবর ৩, ২০২১

নাইক্ষ্যংছড়িতে করোনাক্রান্ত শিক্ষিকা, বন্ধ হলো স্কুল


Los Angeles

১৬:১৯, অক্টোবর ৩, ২০২১

সীতাকুন্ডে সরকারি ভাতার বই উধাও, বিপাকে উপকারভোগীরা


Los Angeles

১৩:১৬, অক্টোবর ২, ২০২১

মিরসরাই জোরারগঞ্জ : দেখে এমন ব্রীজ, যে কেউ হবেন ফ্রিজ


image
image