image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

পেকুয়ায় টর্নেডোর আঘাতে ৫০ বসতবাড়ী বিধবস্ত

এম.জুবাইদ, পেকুয়া (কক্সবাজার) সংবাদদাতা    |    ০০:৫৫, জুলাই ১১, ২০১৯

image

পেকুয়ার উজানটিয়া ইউনিয়নের ফেরাসিঙ্গা পাড়া, ষাড়ধুনিয়া পাড়া, বাজার পাড়া, মগনামা ইউনিয়নের কালার পাড়াসহ আরো কয়েকটি পাড়ায় প্রবল বাতাসের ঘুরপাকে ৫০ টি বসতবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে। এসময় রেজিয়া বেগম নামের এক গৃহবধূ আহত হয়েছে। আহত গৃহবধুকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

১০ জুলাই বুধবার দুপুর ১টার দিকে প্রবল বাতাসের ঘূর্ণির ঘুর পাকের কারণে এ ক্ষয়ক্ষতি হয় বলে স্থানীয় জনপ্রতিনিধিরা নিশ্চিত করেছেন।

উজানটিয়া ইউপি সদস্য আবদু রহিম জানান, আমার ওয়ার্ডের ফেরাসিঙ্গা পাড়ায় বাতাসের প্রবল ঘূর্ণিপাকে জাফর আলম, নুরুল আলম, বেলাল হোসেন, আবুল হাশেম, আবুল হোসেন, শহিদুল­াহ, আবদু শুক্কুর, জালাল আহমদের বসতবাড়ি সম্পূর্ন বিধ্বস্ত হয়ে ৩০ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে। আরো ১০টির মত বসতবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসমস্ত পরিবারের সবাই খোলা আকাশের নিছে বসবাস করছে।

ষাড়ধুনিয়া পাড়া ও বাজার পাড়ার ইউপি সদস্য ছিদ্দিক আহমদ বলেন, আমার ওয়ার্ডের আরফা বেগম, আবদু শুক্কুর, নন্যা মিয়া, রবি আলম, মোঃ হোছাইনের বসতবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। আরো ১০টির মত বসতবাড়ি আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। প্রায় ২০লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। 

মগনামা ইউনিয়নের চেয়ারম্যান শরাফত উল­াহ চৌধুরী ওয়াসিম এ প্রতিনিধিকে জানান, কালার পাড়ায় ৬টি বসতবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। তাৎক্ষনিকভাবে আমি ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছি। তারা যাতে কষ্ট না পায় সে ব্যবস্থা করা হচ্ছে।

উজানটিয়া ইউপির চেযারম্যান শহিদুল ইসলাম বলেন, প্রায় ২০টির মত বসতবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। এক মহিলা ও এক শিশু আহত হয়েছে। তাদেরকে তাৎক্ষনিকভাবে সহযোগিতা করা হয়েছে। খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন তারা। 

তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল পরিদর্শন শেষে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুব-উল করিম বলেন, বাতাসের প্রবল ঘূর্ণিপাকের কারণে উজানটিয়া এবং মগনামায় বেশ কয়েকটি বসতবাড়ি বিধ্বস্ত হয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এসমস্ত এলাকায়। তাদেরকে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:৩৩, অক্টোবর ১৩, ২০২১

তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে বিপাকে বাঁশখালীর এক দরিদ্র পরিবার


Los Angeles

১৯:২৫, অক্টোবর ১২, ২০২১

বৈদ্যুতিক খুঁটিতে ধ্বসে গেলো হাসপাতালের সীমানা প্রাচীর


Los Angeles

১২:১৮, অক্টোবর ১০, ২০২১

কে বলে রে জমি নাই, জমি আছে দোহাজারী পৌরসভার জামিজুরী-আদর্শগ্রাম রাস্তায় !


Los Angeles

১১:৪৮, অক্টোবর ১০, ২০২১

সীতাকুন্ডে নলকূপে ঢালায়ের অভিযোগ : সুপেয় পানির সংকটে এলাকাবাসী


Los Angeles

০২:৩৬, অক্টোবর ১০, ২০২১

বিটুমিন নয়, সড়কে যেনো ভিটামিনের অভাব !


Los Angeles

১৮:২৭, অক্টোবর ৪, ২০২১

কালভার্ট ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন বাঁশখালীর ইকোপার্ক


Los Angeles

১৮:৪৪, অক্টোবর ৩, ২০২১

নাইক্ষ্যংছড়িতে করোনাক্রান্ত শিক্ষিকা, বন্ধ হলো স্কুল


Los Angeles

১৬:১৯, অক্টোবর ৩, ২০২১

সীতাকুন্ডে সরকারি ভাতার বই উধাও, বিপাকে উপকারভোগীরা


Los Angeles

১৩:১৬, অক্টোবর ২, ২০২১

মিরসরাই জোরারগঞ্জ : দেখে এমন ব্রীজ, যে কেউ হবেন ফ্রিজ


image
image